আন্তর্জাতিক ডেস্ক : আর্থিক সংকটের মুখে পড়েছে বিশ্বের অভিভাবক সংস্থা জাতিসংঘ। সংস্থাটিতে বর্তমানে প্রায় ২৩ কোটি ডলারের আর্থিক ঘাটতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন এর মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। তিনি জানান, চলতি মাসের শেষ দিকেই তহবিল শেষ হয়ে যেতে পারে জাতিসংঘের।

645x344-un-chief-condemns-violence-against-civilians-in-sudan-1559581201481

Advertisement
সোমবার সংস্থাটির ৩৭ হাজার কর্মীকে উদ্দেশ্য করে একটি চিঠিতে গুতেরেস বলেন, তাদের বেতন দেয়ার ক্ষেত্রে অস্থায়ী বিকল্প পন্থা নিতে হবে জাতিসংঘকে।

চিঠিটিতে আরো বলা হয়, সদস্যরাষ্ট্রগুলোর অর্থায়নে মোট বাজেটের মাত্র ৭০ শতাংশ পূরণ হয়। এতে করে সেপ্টেম্বর পর্যন্ত ঘাটতি রয়েছে ২৩ কোটি ডলারের। অক্টোবরের শেষ দিকে আমাদের অর্থ সরবরাহ থেমেও যেতে পারে।

এদিকে খরচ কমাতে কনফারেন্স ও বৈঠক স্থগিত করার কথা বলেছেন গুতেরেস। একইসঙ্গে কর্মকর্তাদের ভ্রমণের হারও কমিয়ে দেয়া হবে। শুধুমাত্র অপরিহার্য কার্যক্রমে অংশ নিতেই ভ্রমণ করবেন তারা।

এই সমস্যা কাটাতে সদস্য রাষ্ট্রগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান গুতেরেস। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন গুতেরেসে আহবানে সাড়া দেয়নি সদস্য রাষ্ট্রগুলো।

জাতিসংঘের ২০১৮-১৯ সালের জন্য ৫৪০ কোটি ডলার বাজেট বরাদ্দ রয়েছে আর এর ২২ শতাংশই দেয় যুক্তরাষ্ট্র।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google