Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news আলভির শেষ পোস্ট, স্ত্রী ইকরার অতীত নিয়ে ভয়ংকর অভিযোগ
Bangladesh breaking news বিনোদন

আলভির শেষ পোস্ট, স্ত্রী ইকরার অতীত নিয়ে ভয়ংকর অভিযোগ

By Tarek HasanMarch 7, 20263 Mins Read

স্ত্রীর মৃত্যুকে ঘিরে চলমান আলোচনার মধ্যে সামাজিক মাধ্যমে দীর্ঘ এক পোস্টে নিজের বক্তব্য তুলে ধরেছেন অভিনেতা জাহের আলভী। তিনি দাবি করেছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত হলে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে এবং সেগুলো খতিয়ে দেখার জন্য সাংবাদিক ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

আলভির স্ত্রী ইকরা

Advertisement

নিজের বক্তব্যে জাহের আলভী বলেন, তাদের বাসার ড্রইং কাম ডাইনিং এলাকায় একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে, যার এক্সেস তার কাছে কখনোই ছিল না। তার দাবি, সেই ক্যামেরার নিয়ন্ত্রণ ছিল তার স্ত্রী ইকরার ফোনে।

তিনি জানান, ইকরার ফোন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আলভীর ভাষ্য অনুযায়ী, সিসি ক্যামেরার ফুটেজে নেপালে যাওয়ার দিন থেকে ঘটনার আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে।

জাহের আলভীর দাবি, তিনি নেপালে যাওয়ার জন্য ২৫ তারিখ দুপুরে বাসা থেকে বের হন। এরপর ২৫, ২৬ ও ২৭ তারিখ সন্ধ্যার পর তার বাসায় ইকরার কয়েকজন বন্ধু ও বান্ধবী আসেন। তার সহকারীর বক্তব্য অনুযায়ী, ওই সময় বাসায় ধূমপান, মদ্যপান এবং গাঁজা সেবনের ঘটনাও ঘটে।

তিনি আরও দাবি করেন, ঘটনার আগের দিন ইকরা তার সহকারীকে দিয়ে সিগারেট ও ঘুমের ওষুধ আনান। এসব ঘটনার ফুটেজ সিসি ক্যামেরায় থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, তদন্তের স্বার্থে যেন ওই তিন দিনের ফুটেজ কোনোভাবেই মুছে ফেলা না হয়।

অভিনেতা আরও জানান, ইকরার মোবাইল ফোন ফরেনসিকে পাঠানো হয়েছে। তার দাবি, ফোনের মাধ্যমে জানা যাবে কে তার স্ত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছে এবং বিভিন্ন মেসেজিং অ্যাপের কথোপকথনেও গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে।

একই সঙ্গে তিনি বলেন, তার নিজের ফোনও প্রয়োজনে তদন্তের জন্য পুলিশের কাছে দিতে প্রস্তুত।

জাহের আলভী তার পোস্টে উল্লেখ করেন, যদি ঘটনার আগের রাতে মদ বা মাদক সেবন করা হয়ে থাকে, তবে তা পোস্টমর্টেম রিপোর্টে আসার কথা। তাই তিনি পোস্টমর্টেম রিপোর্ট যেন কোনোভাবে পরিবর্তন না হয়, সে বিষয়ে নজর রাখার অনুরোধ জানান।

পোস্টের শেষ অংশে অভিনেতা কিছু ব্যক্তিগত প্রসঙ্গও উল্লেখ করেন। তিনি দাবি করেন, অতীতে তাদের সম্পর্কের মধ্যে বিভিন্ন জটিলতা থাকলেও তারা একে অপরকে ভালোবাসতেন এবং দীর্ঘ সময় ধরে সংসার করে আসছিলেন। তিনি আরও উল্লেখ করেন, তাদের দাম্পত্য জীবনে নানা চড়াই-উতরাই থাকলেও সন্তানকে কেন্দ্র করে তারা সম্পর্ক ধরে রাখার চেষ্টা করেছিলেন।

সবশেষে অভিনেতা জাহের আলভী বলেন, যদি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয় তবে তিনি আইনের প্রতি সম্মান রেখে তা মেনে নেবেন। তবে তিনি চান, পুরো ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করা হোক এবং সব তথ্য-প্রমাণ যাচাই করা হোক।

আরও পড়ুনঃ

নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত?

ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর ডিওএইচএসে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে তাকে পরিবারের সদস্যরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর ময়নাতদন্ত সম্পন্ন শেষে ১ মার্চ বিকেল ৫টায় জানাজা শেষে ময়মনসিংহের ভালুকা উপজেলার রানদিয়া গ্রামে নানাবাড়ির পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
কাইলি

কাজের চাপে গর্ভপাত, কাইলির বিরুদ্ধে সাবেক রাঁধুনির মামলা

June 30, 2026
দুঃসংবাদ দিলেন ‘পটল’

দুঃসংবাদ দিলেন ‘পটল’

June 30, 2026
গৌরব সন্তান চায়

গৌরব সন্তান চায় কিন্তু আমি তা দিতে পারব না, বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে আকাঙ্ক্ষা

June 30, 2026

Latest News

কাইলি

কাজের চাপে গর্ভপাত, কাইলির বিরুদ্ধে সাবেক রাঁধুনির মামলা

দুঃসংবাদ দিলেন ‘পটল’

দুঃসংবাদ দিলেন ‘পটল’

গৌরব সন্তান চায়

গৌরব সন্তান চায় কিন্তু আমি তা দিতে পারব না, বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে আকাঙ্ক্ষা

অভিনেত্রী দিব্যা সুরেশ

রাস্তায় হেনস্তার শিকার অভিনেত্রী দিব্যা সুরেশ

cock

কোক স্টুডিওর নতুন গান নিয়ে সমালোচনার ঝড়

অভিনেত্রী নীহা

পাকিস্তানি ছেলের সঙ্গে কি সত্যিই প্রেম করছেন অভিনেত্রী নীহা?

শাকিবকে ইঙ্গিত করে ইলিয়াস কোবরার কড়া প্রতিক্রিয়া

নীহা

আমি এখন সিঙ্গেল না, সম্পর্কে আছি : নীহা

অভিনেত্রী পারসা ইভানা

পারিশ্রমিক বকেয়া রাখার অভিযোগ তুললেন অভিনেত্রী পারসা ইভানা

অপরাজিতা আঢ্য

আমি বুড়ি হইনি, জীবনটাকে উদযাপন করছি : অপরাজিতা আঢ্য

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa