জুমবাংলা ডেস্ক: বান্দরবান জেলার আলীকদম উপজেলায় আজ কর্মহীন ও প্রশিক্ষিত ৩১ জন নারীকে অটোমেটিক এমব্রয়ডারি মেশিন প্রদান করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।

Advertisement
আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শামশুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এরআগে কর্মহীন এই নারীদের জেলা পরিষদের অর্থায়নে গত সেপ্টেম্বর মাসে সেলাই ও এমব্রয়ডারি কাজের উপর প্রশিক্ষণ দেয়া হয়। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



