অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঘিরে জনমনে কৌতূহলের শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এবার প্রাণীটিকে ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে। আর এ বিষয়টি নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।

ফেসবুকে দেওয়া এক পোস্টে আঁখি মহিষটির বর্তমান অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি লেখেন, ‘এটিকে একটি খামারে স্থানান্তর করা উচিত। চিড়িয়াখানা তার জন্য উপযুক্ত জায়গা নয়। বিষয়টি সত্যিই হৃদয়বিদারক। প্রাণীদের নিয়ে এই প্রদর্শনী বা সার্কাস যথেষ্ট হয়েছে। কেউ দয়া করে তাকে সাহায্য করুন, খুব দেরি হয়ে যাওয়ার আগেই।’
আঁখির এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত হয়ে প্রাণীটির জন্য আরও স্বাভাবিক ও উপযোগী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। আবার কেউ কেউ মনে করছেন, বিরল প্রজাতির প্রাণী হিসেবে সংরক্ষণ এবং নিরাপত্তার স্বার্থে জাতীয় চিড়িয়াখানায় রাখার সিদ্ধান্ত যৌক্তিক।
আরও পড়ুনঃ
এক মন্তব্যে ভেঙেছিল আত্মবিশ্বাস, ১০ বছর ক্যামেরার সামনে হাসেননি নেহা ধুপিয়া
বর্তমানে ‘ডোনাল্ড ট্রাম্প’ ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানার ৭ নম্বর শেডে রয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে এবং বিরল প্রাণী হিসেবে সংরক্ষণের উদ্দেশ্যে কেরানীগঞ্জ থেকে মহিষটিকে সেখানে আনা হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রথমে মহিষটিকে কোয়ারেন্টাইনে রাখা হয়। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও খাদ্যের ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



