আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা আবারো শুরু করতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টা পর একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। জানা যায়, বুধবার সকালে উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়।

11-28-north-korea-missile-test

Advertisement
মঙ্গলবার সকালে উত্তর কোরিয়া ঘোষণা করে, আগামী শনিবার থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা আবার শুরু করবে তারা।

কিন্তু বুধবার সকালে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, উত্তর কোরিয়া একটি ‘অজ্ঞাত ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে।

আর জাপান বলেছে, উত্তর কোরিয়া সম্ভববত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তা জাপানের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে পড়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, উত্তর কোরিয়া নিজের সামরিক শক্তির জানান দিতে এবং আমেরিকার সঙ্গে আসন্ন আলোচনায় কঠিন দর কষাকষি করতে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

আরো পড়ুন: ভারতে দলিতদের সুরক্ষা নিয়ে বিতর্কিত আদেশ প্রত্যাহার সুপ্রিম কোর্টের

গত জুনে দুই কোরিয়ার সীমান্তবর্তী বহুল আলোচিত পানমুনজাম গ্রামে পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করেন কিম জং-উন ও ডোনাল্ড ট্রাম্প। তবে সেসব সাক্ষাৎকারে তেমন কোন চুক্তিই বাস্তবায়নের মুখ দেখেনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google