
মঙ্গলবার (২রা ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার হেয়ানক ইউনিয়নের দক্ষিন ছনখোলা পাড়া এলাকায় আল-হাসনাইন গাউছিয়া কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিলে ইসলামিক আলোচনা করতে মুফতি গিয়াস উদ্দীন তাহেরি উপস্থিত হয়েছেন। পথিমধ্যে উপজেলার কালারমারছড়া এলাকায় আসলে ইউনিয়নটির চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ তাকে স্বাগত জানান। এ সময় হাজার হাজার জনতা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী’কে দেখতে ঢল জমান।
উল্লেখ্য গত ২০১৮ সালের ডিসেম্বরে জিকিরের সময় নেচে-গেয়ে ‘বসেন বসেন, বইসা যান’ বলায় সমালোচিত হন তাহেরী। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে তৈরি হয় নানা ট্রল ও ভিডিও। এরপর কিছু দিন ওয়াজ বন্ধ রেখেছিলেন তিনি। এরপর একটি মাহফিলে “চা খাবেন? ঢেলে দেই? বলে ফের আলোচনায় আসেন এই বক্তা।
ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেয়া মুফতি মুহম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরী বর্তমানে সুফিধারার আলেম হিসেবে পরিচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



