Advertisement
জুমবাংলা ডেস্ক : ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের আলীয়াবাদ গ্রামের দুলি খাতুন, বয়স ১০০ বছর ছুঁই ছুঁই। স্বামী মারা গেছেন কত বছর হলো সঠিক হিসাব মনে নেই তাঁর। আনুমান করে বলেন, ৩০ বছর আগে হবে হয়তো। স্বামী মারা যাওয়ার পর দুলি খাতুন মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। এখন ভিক্ষাবৃত্তিই তাঁর শেষ সম্বল। আজকাল বয়সের ভারে ভাটা পড়েছে এই পেশায়ও। তাই অনেকটা অনাহারে-অর্ধাহারে দিন কাটে এই বৃদ্ধার।

অথচ ভাগ্যে জুটেনি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিএফ, ভিজিডিসহ অসহায় মানুষের জন্য দেয়া সরকারের কোন সুযোগ-সুবিধা। বার বার সাহায্য চেয়ে জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের দ্বারে দ্বারে ঘুরে অবশেষে মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে কোন মতে চলছে জীবন সংসার, কখনওবা দিন কাটে না খেয়ে।

দুলি খাতুন নিজ ভাষায় আরো জানান, ‘আগে এই বাড়ী ওই বাড়ী কাম-কাজ করি খাইতাম, অহন পারিনা। শইল্লে বল শক্তি পাই না, দুরের আডে (বাজারে) জাইতাম পারিনা। পেডের জ্বালা মেডাইতে মাইনষের কাছে হাত পাইত্যা খরাত (ভিক্ষা) কইরা জীবন বাঁচে। বর্ষা আইলে বৃষ্টিরলাই বাইর অইতাম হারিনা, উয়াস (না খেয়ে) থাই দিন কাডাই। চেরমন (চেয়ারম্যান) মেম্বর বেকের দ্বারে গেছি, কেউ এক্কান কাড (ভাতার কার্ড) করি দেয়না। সরকার আংগোর লাই (আমাদের জন্য) সুবিধা দেয়, হেরা মোগোরে দেয় না। আল্লার কাছে বিচার থুইছি,যদি কারো দয়া অয়’।

প্রায় ৩০ বছর আগে স্বামী মারা যান দুলির। ২ ছেলের মধ্যে এক ছেলে মারা গেছেন ক্যান্সার নামক মরণব্যাধীতে। আরেক ছেলে জন্ম থেকেই পঙ্গু হয়ে ঘরে পড়ে আছেন। স্বামী মারা যাওয়ার পর সংসারে বোঝা হয়ে কিছুদিন চলার পর অসহায়ত্বের মাঝে তিনি হাত পেতে ভিক্ষা করতে বাধ্য হন। প্রতিদিন ভিক্ষা করে যে টাকা পায় তা দিয়েই চলে দিন। প্রায় ১০০ বছর বয়স হলেও দুলি খাতুনের ভাগ্যে জুটেনি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিএফ, ভিজিডিসহ অসহায় মানুষের জন্য দেয়া সরকারের কোন সুযোগ সুবিধা। সচেতন মহলের প্রশ্ন আর কত বয়স হলে ভাতা পাবেন দুলি খাতুন ?

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.