
নিহতরা হলো- কুষ্টিয়া জেলার কুমারখালি থানার মনোহরপুর গ্রামের হাতেম আলীর ছেলে টুটুল (২৭) ও তার সদ্য বিবাহিত স্ত্রী মারিয়া খাতুন (১৫)। তার বাড়ি একই জেলার ইসলামিক ইউনিভার্সিটি থানার বড় রাধানগড় গ্রামের বাদল আলির মেয়ে।
পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা নব দম্পতি। এদের মধ্যে স্বামী টুটুলের আগের একটি সংসার রয়েছে, সেখানে দুটি সন্তনও রয়েছে।
তারা গত ১৯ তারিখ আলমগীর মিয়ার বাড়ির একটি কক্ষ ভাড়া নেন তারা। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল্লাহ শিকদার বলেন, গত ২২ জুন থেকে মেয়ে নিখোঁজের ব্যাপারে মারিয়ার বাবা গত ২৪ জুন আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়রি করেন। ধারণা করা হচ্ছে তারা পালিয়ে এসে বিয়ে করেছে। পারিবারিক কারণে তারা আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



