Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ আসামী ধরতে গিয়ে পিটুনি খেলো পুলিশ
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

আসামী ধরতে গিয়ে পিটুনি খেলো পুলিশ

By iNews DeskDecember 17, 20202 Mins Read

আসামী ধরতে গিয়ে পিটুনি খেলো পুলিশ
প্রতীকী ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে রাতে সিভিল পোশাকে একাধিক মামলার আসামী ধরতে গিয়ে পিটুনী খেলো কালিয়াকৈর থানা পুলিশ। এ ঘটনার পর অভিযান চালিয়ে বাবা-ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কালিয়াকৈর উপজেলার হরিনহাটি এলাকার মৃত হোসেন উদ্দিনের ছেলে হাজী হাফিজুর রহমান (৬২) তার ছেলে রাজু (৩৩), রাজুর খালা শিউলি আক্তার (৫০) ও তাদের বাড়ির ভাড়াটে নেত্রকোনার কলমাকান্দা থানার কোটাকাটি এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে রুস্তমআলী(৩৪)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশের দাবী, ওইদিন রাতে মৃত হাজী মফিজ উদ্দিনের ছেলে একাধিক মামলার আসামী এমদাদুল হককে (৩২) ধরতে কালিয়াকৈর থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। রাত ১১টার দিকে সিভিল পোশাকে এসআই মো. সামসুদ্দোহা ও এএসআই সুলতান উদ্দিন মটরসাইকেল যোগে আসামীর বাড়ির পাশে যায়। এসময় আসামীর চাচাত ভাই মাদকাসক্ত রাজু বে-আইনীভাবে পুলিশের গতি রোধ এবং তাদের কর্তব্যকাজে বাধা প্রদান করে। এসময় পুলিশ পরিচয় দিলেও মাদকাসক্ত রাজু ও তার বাবা, খালা ও তাদের বাড়ির ভাড়াটেসহ কয়েকজন পুলিশের ওইএসআই মো. সামসুদ্দোহা ও এএসআই সুলতান উদ্দিনকে এলোপাথারী মারধর করে। পরে তারা পুলিশের এএসআই সুলতান উদ্দিনের কাছ থেকে ৩ হাজার ৭০০ টাকা মূল্যের একটি ক্যাসিও ঘড়ি ছিনিয়ে নেয় এবং পুলিশ কর্মকর্তাদের অবরোধ করে রাখে।

অপর দিকে এলাকাবাসী ও গ্রেপ্তারকৃত পরিবারের সদস্যদের দাবী, ওইদিন রাত ১১টার দিকে রাজু তাদের মার্কেটে ছিল। এসময় সিভিল পোশাকে ওই দুজন পুলিশ কর্মকর্তা তাদের মার্কেটের সামনে গিয়ে জোরে-সোরে মটরসাইকেলের হর্ণ বাজায়। ওই হর্ণ বাজানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রাজু, তার বাবা, খালা, তাদের বাড়ির ভাড়াটেসহ কয়েকজনের সঙ্গে পুলিশের মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে রাজু, তার বাবা হাজী হাফিজুর, খালা শিউলি আক্তার ও তাদের বাড়ির ভাড়াটে রুস্তম আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে স্থানীয়রা জানিয়েছেন, পুলিশ কর্মকর্তারা সিভিল পোশাকে থাকায় এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় এএসআই সামসুদ্দোহা বাদী হয়ে বৃহস্পতিবার সাত জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরো ৬/৭ জনকে আসামী করেথানায় একটি মামলা দায়ের করেন। পরে দুপুরে গ্রেপ্তারকৃতদের গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, একাধিক মামলার আসামী ধরতে গেলে ক্ষিপ্ত হয়ে রাজুসহ অন্যান্যরা পুলিশের উপর হামলা করে এবং এলোপাথারি মারধর করে তাদের নীলাফুলা জখম করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশদের উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa