
এর আগে সরকারি মাদ্রাসার পাশাপাশি সংস্কৃত টোল বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল আসামের রাজ্য বিজেপি সরকার। তবে বুধবারের বিলটির মধ্যে সংস্কৃত টোল বন্ধ করে দেয়ার বিষয় উল্লেখ করা হয়নি। শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগেই জানিয়েছিলেন, আসামের প্রায় ৬০০টি মাদ্রাসা বন্ধ করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।
তিনি আরও বলেন, এই ইনস্টিটিউটগুলোকে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছি। কোরআন সরিয়ে বাইবেল এবং ভগবত গীতাকেও স্থান দিতে হবে। সমতা প্রতিষ্ঠা করতে হবে।
এখানে অনেক ছোট ধর্ম রয়েছে। সমতা প্রতিষ্ঠার সর্বোত্তম উপায় হ’ল কোরআনের বিষয়টিকে সরিয়ে ফেলা। ১৯৩৪ সালে আসামের প্রধানমন্ত্রী স্যার সৈয়দ সাদুল্লার নেতৃত্বে মুসলিম লীগ সরকার ক্ষমতায় থাকার সময় মাদ্রাসা শিক্ষা চালু হয়, এসময় রাজ্য মাদ্রাসা বোর্ডও গঠিত হয়। ম্যাট্রিক স্তর পর্যন্ত স্বাভাবিক কোর্সেও ৫০ নম্বরের একটা অধ্যায় রাখা হয় কোরআন শিক্ষার ওপর। নতুন এ আইনের ফলে এখন সব মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, এধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



