Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home বিভাগীয় সংবাদ আ.লীগের জনসভা: ১০ হাজার মানুষকে চিকেন বিরিয়ানি খাওয়াচ্ছেন সেই মনজুর
বিভাগীয় সংবাদ

আ.লীগের জনসভা: ১০ হাজার মানুষকে চিকেন বিরিয়ানি খাওয়াচ্ছেন সেই মনজুর

By Sibbir OsmanDec 4, 2022, 6:40 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে ১০ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করেছেন চসিকের সাবেক মেয়র এম মনজুর আলম।

নগরীর সিটি গেট এলাকায় মোস্তফা হাকিম স্কুল ও কলেজ প্রাঙ্গণে এ খাবারের আয়োজন করা হয়। শনিবার (৩ ডিসেম্বর) রাত থেকে সেখানে রান্নার ব্যবস্থা করা হয়। রোববার (৪ ডিসেম্বর) সকালে আসা লোকদের তা বিতরণ করা হয়। ওই প্যাকেট ভর্তি খাবার নিয়ে জনসভায় যোগ দেন নেতাকর্মীরা।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলম বলেন, ‘১০ হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। সবার জন্য চিকেন বিরিয়ানি করা হয়েছে। এ ছাড়া ফল ও পানি দেয়া হয় সবাইকে। এরপর আমার ছেলে সাইফুল আলম মিছিল নিয়ে যাবে। তার সঙ্গে স্থানীয় নেতা-কর্মীরা জনসভায় উপস্থিত হবে।’
আ.লীগের জনসভা
জানা গেছে, মনজুর আলম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেই জড়িত ছিলেন। চট্টগ্রামের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা প্রয়াত মহিউদ্দিন চৌধুরী ছিলেন তার ‘রাজনৈতিক গুরু’। তিনি আওয়ামী লীগের সমর্থনে উত্তর কাট্টলী ওয়ার্ডে তিনবার কাউন্সিলর ছিলেন।

এরপর এম মনজুর আলম ২০১০ সালে বিএনপির সমর্থনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। ‘গুরু’ মহিউদ্দিন চৌধুরীকে হারান মনজুর। মেয়র নির্বাচিত হওয়ার পর মনজুর আলম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ পান। ২০১৫ সালের এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে তিনি আবার বিএনপির সমর্থনে প্রার্থী হন। একপর্যায়ে নির্বাচনের দিন সকালে কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মনজুর আলম।

সিটি নির্বাচন বর্জনের পর মনজুর আলমকে রাজনীতিতে সক্রিয় হতে উৎসাহ জুগিয়েছেন প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরী। ২০১৮ সালের ডিসেম্বর মাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর-খুলশী) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তিনি মনোনয়ন ফরমও তুলেছিলেন। তবে মনোনয়ন পাননি।

দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন: প্রধানমন্ত্রী

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at ZoomBangla iNews. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Madrasha

মাদ্রাসায় শিশুর ঝুলন্ত মরদেহ: ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষার্থী রিমান্ডে

May 21, 2026, 10:25 PM Asia/Dhaka
চাঁদাবাজ মামুন

ভিক্ষুক থেকে ফল ব্যবসায়ী—কারও রেহাই ছিল না, খিলক্ষেতে আটক চিহ্নিত চাঁদাবাজ মামুন

May 21, 2026, 6:38 PM Asia/Dhaka
ইয়াবা

৪০ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক

May 21, 2026, 5:30 PM Asia/Dhaka
Latest News
Madrasha

মাদ্রাসায় শিশুর ঝুলন্ত মরদেহ: ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষার্থী রিমান্ডে

চাঁদাবাজ মামুন

ভিক্ষুক থেকে ফল ব্যবসায়ী—কারও রেহাই ছিল না, খিলক্ষেতে আটক চিহ্নিত চাঁদাবাজ মামুন

ইয়াবা

৪০ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক

Shamim

মাদক ও চোরাচালান উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই শামীম আল মামুন

কিশোরী

গভীর রাতে অসহায় কিশোরী, সহযোগিতা করেনি থানা

Teaher

কাঠ দিয়ে আঘাতের পর শ্বাসরোধে গৃহশিক্ষিকা মরিয়মকে হত্যা করেন সুমি

বেরোবি ছাত্রদলের স্মারকলিপি

তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

ব্রাজিলের পতাকা

নওগাঁয় টাঙানো হলো ৪০০ ফুট দীর্ঘ ব্রাজিলের পতাকা

নিকুঞ্জ-টানপাড়ার জলাবদ্ধতা

নিকুঞ্জ-টানপাড়ার জলাবদ্ধতা নিরসনে সেই সুইসগেট অবশেষে অপসারণের উদ্যোগ

চাঁদা নেওয়া

ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ৭০ লাখ চাঁদা নেওয়ার অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ৪

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp