
সোমবার (১৩ জানুয়ারি) রাতে রির্টার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক রানা পেয়েছেন ১ হাজার ২৯ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ছিলেন হাজী আহম্মেদ আলী। মোবাইল ফোন প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩৩৪ ভোট।
এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে পৌরসভার ৯টি ওয়ার্ডে বিরতিহীনভাবে ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন (ইসি)।মাহবুব আলম শাহ আরও জানান, পৌর নির্বাচনে ভোট পড়েছে ৮১ শতাংশ। পৌরসভার ১৬ হাজার ৭৬৩ জন ভোটারের মধ্যে ১৩ হাজার ৬৬১ জন ভোট দিয়েছেন। এ পৌরসভায় প্রথমবারের মতো ইভিএমে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটররা। সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্দিতা করেছেন। মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৭৬৩ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



