Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ইইউ পরমাণু সমন্বয়ক এ সপ্তাহে তেহরান সফর করবেন : ইরান
আন্তর্জাতিক

ইইউ পরমাণু সমন্বয়ক এ সপ্তাহে তেহরান সফর করবেন : ইরান

By জুমবাংলা নিউজ ডেস্কMay 10, 2022Updated:May 10, 20222 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের পরমাণু সমন্বয়ক চলতি সপ্তাহে তেহরান সফর করবেন। ভেঙ্গে যাওয়া ২০১৫ সালের পরমাণু চুক্তি ফের রক্ষা করতে ইরান ও বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে আলোচনার জন্য তিনি এ সফরে যাচ্ছেন। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

সমন্বয়ক এনরিক মোরা ভিয়েনায় এক বছর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একজন মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেখানে ওইসব আলোচনায় এ চুক্তি ফের রক্ষার চেষ্টা করা হয়।

মোরার ইরানের রাজধানী পৌঁছানোর তারিখ নিশ্চিত করা না হলেও স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, তিনি মঙ্গলবার তেহরান সফরে যাবেন বলে আশা করা হচ্ছে।

সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদাহ বলেন, ‘তেহরানে আলোচনার এজেন্ডা প্রায় চূড়ান্ত করা হয়েছে।’

এ সফরকালে মোরা ‘ইরানের প্রধান পরমাণু আলোচক আলী বাঘারির সাথে সাক্ষাত করবেন।’

২০১৫ সালের এ চুক্তিতে ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরার নিশ্চয়তার বিনিময়ে তেহরানের ওপর আরোপ করা বিভিন্ন নিষেধাজ্ঞা শিথিল করার প্রতিশ্রুতি দেয়া হয়। এ চুক্তিতে বলা হয়, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। তবে দেশটি এমন অস্ত্র তৈরি করার কথা বরাবরই প্রত্যাখান করে আসছে।

ইরান ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচটি দেশ চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স এবং জার্মানির মধ্যে এ চুক্তি হয়।

তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ওয়াশিংটন একতরফাভাবে এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রের এমন ঘোষণার পর পরই ইরান তাদের নিজেদের দেয়া প্রতিশ্রুতি থেকে বেরিয়ে আসা শুরু করে। ফলে চুক্তিটি ভেঙ্গে যায়।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
: আন্তর্জাতিক ইইউ ইরান এ করবেন তেহরান পরমাণু সপ্তাহে সফর সমন্বয়ক
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

February 6, 2026
উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

February 5, 2026
ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

February 5, 2026
Latest News
'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

ভারতে তিন বোন

ভারতে তিন বোনের আত্মহত্যা, যা জানা গেল

সতর্কবার্তা শি'র

যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার সতর্কবার্তা শি’র

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প

ভারত ম্যাচ বয়কট

ভারত ম্যাচ বয়কটের পেছনে বাংলাদেশ নাকি অন্য ইস্যু, জানালেন পাক প্রধানমন্ত্রী

সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.