আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন থেকে আগত শরণার্থীদের থাকার ব্যবস্থা এবং সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্ত করতে ২০০ কোটি ইউরো খরচ করবে জার্মানির কেন্দ্রীয় সরকার৷ এর মাধ্যমে চাকরির বাজারে অন্তর্ভুক্তি ও ভাষা শিক্ষার সুযোগও পাবেন তারা৷ খবর ডয়চে ভেলে’র।

এর আগে বার্লিন এবং ব্রান্ডেনবুর্গসহ বিভিন্ন রাজ্য ফেডারেল সরকারের কাছেইউক্রেনীয় শরণার্থীদের জন্য আর্থিক সহায়তা চেয়েছিল৷ তার প্রেক্ষিতেই শলৎস রাজ্যপ্রধানদের সঙ্গে আলোচনায় বসেন৷
ফেডারেল পুলিশের তথ্য অনুসারে, জার্মানিতে বর্তমানে তিন লাখ ১৬ হাজার ইউক্রেনীয় শরণার্থী অবস্থান করছেন৷ শুধু বার্লিনেই প্রায় ৬০ হাজার শরণার্থী এসেছেন৷ সরকারের সিদ্ধান্তের কারণে তারা এখন চাকরি, স্বাস্থ্যসেবা এবং জার্মানভাষা কোর্সে সহজে প্রবেশাধিকার পাবেন৷
শলৎস জানান, ইউক্রেনের চলমান যুদ্ধের ফলে সামনের দিনগুলোতে শরণার্থী সংকট কোন দিকে যাবে তা এই মুহূর্তে অনুমান করা কঠিন৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



