আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের আকাশসীমায় ‘নো-ফ্লাই জোন’ ঘোষণার জন্য সোমবার ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছে। তিনি বলেন, নতুবা তাদের সদস্য দেশের ওপর রাশিয়ার হামলা চালানো দেখতে হবে। খবর এএফপি’র।

Advertisement
মধ্যরাতের পরপরই দেয়া এক ভিডিও ভাষণে জেলানস্কি বলেন, ‘যদি আপনারা আমাদের আকাশসীমা বন্ধ না করেন, তাহলে আপনাদের সদস্য দেশের ওপর রাশিয়ার হামলা চালানো সময়ের ব্যাপার মাত্র।’
ন্যাটো সদস্য দেশ পোল্যান্ড সীমান্তবর্তী ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ নগরীর উপকণ্ঠে একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার সৈন্যদের বিমান হামলায় ৩৫ জন নিহত ও ১৩০ জনের বেশি আহত হওয়ার এক দিন পর জেলানস্কি এমন আহ্বান জানালেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



