Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইউক্রেনের প্রেসিডেন্টকে মস্কো সফরের আমন্ত্রণ জানালেন পুতিন
আন্তর্জাতিক

ইউক্রেনের প্রেসিডেন্টকে মস্কো সফরের আমন্ত্রণ জানালেন পুতিন

By জুমবাংলা নিউজ ডেস্কApril 24, 20211 Min Read

ইউক্রেনের প্রেসিডেন্টকে মস্কো সফরের আমন্ত্রণ জানালেন পুতিন

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের সঙ্গে উত্তেজনা কমাতে দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমিরি জিলেনস্কিকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জিলেনস্কি পূর্ব ইউক্রেনের উত্তেজনা কবলিত দোনবাস এলাকায় পুতিনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করার পর রুশ প্রেসিডেন্ট এ আমন্ত্রণ জানান। খবর পার্সটুডে’র।

শুক্রবার ক্রেমলিনে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, “যদি ইউক্রেনের প্রেসিডেন্ট জিলেনস্কি রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চান তবে তার সঙ্গে আমি যেকোনো সময় মস্কোয় সাক্ষাৎ করতে প্রস্তুত রয়েছি।”

রুশ প্রেসিডেন্ট আরো বলেন, ইউক্রেন সরকার বিগত বছরগুলোতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ‘ধ্বংস’ করতে বহু পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ইউক্রেনের কর্মকর্তারা যদি দোনবাস অঞ্চলের উত্তেজনা নিয়ে কথা বলতে চান তাহলে তাদেরকে আগে (স্বঘোষিত) দোনেস্ক ও লুহানেস্ক প্রজাতন্ত্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে হবে।

ইউক্রেনের ক্ষমতায় পাশ্চাত্যপন্থি সরকার ক্ষমতায় আসার পর দেশটির রুশ সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলে উত্তেজনা শুরু হয়। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত এই অঞ্চলের সহিংসতায় প্রায় ১৪ হাজার মানুষ নিহত হয়েছে। দোনবাসের সীমান্তবর্তী ক্রিমিয়া উপত্যকায় রাশিয়া সাম্প্রতিক সময়ে ব্যাপক সেনা সমাবেশ ঘটিয়েছে এবং সামরিক মহড়া চালিয়েছে। এ ব্যাপারে মস্কোকে সতর্ক করে দিয়েছে আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

June 25, 2026
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026

Latest News

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa