Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইউক্রেনে জেলেনস্কিকে সরাতে চায় রাশিয়া
আন্তর্জাতিক

ইউক্রেনে জেলেনস্কিকে সরাতে চায় রাশিয়া

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 26, 2022Updated:July 26, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বর্তমান শাসকদের সরাতে চায় রাশিয়া। আফ্রিকা সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ স্পষ্টভাবে এই কথা জানিয়েছেন। খবর ডয়চে ভেলে’র।

জেলেনস্কি

Advertisement

লাভরভ এখন আফ্রিকার দেশগুলি সফর করছেন। তিনি বলেছেন, ”ইউক্রেনের বর্তমান শাসকদের কোনোভাবে মেনে নেয়া যায় না। রাশিয়া ইউক্রনকে বর্তমান শাসকদের হাত থেকে উদ্ধার করবে।” লাভরভ বলেছেন, ”রাশিয়া ও ইউক্রেনের মানুয একসঙ্গে শান্তিতে থাকবেন। আমরা ইউক্রেনের মানুষদের বর্তমান শাসকদের সরাবার জন্য সাহায্য করব। কারণ, এই শাসকরা শুধু জনগণের বিরোধী তাই নয়, তারা ইতিহাসের বিরোধী।”

পশ্চিমা দেশগুলি অবশ্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কির প্রশংসায় পঞ্চমুখ। তারা মনে করছে, জেলেনস্কি যেভাবে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে, তা প্রশংসার যোগ্য। কিন্তু লাভরভ বলেছেন, জেলেনস্কি এবং পশ্চিমা দেশগুলি ইউক্রেনকে রাশিয়ার চিরশত্রু বানাতে চাইছে।

ক্রেমলিনের তরফ থেকে এর আগে জানানো হয়েছিল, তারা শাসক পরিবর্তন করতে চায় না।

আফ্রিকাকে পাশে পেতে

রাশিয়া এখন আফ্রিকার দেশগুলিকে পাশে পেতে চাইছে। লাভরভ মিশর, রিপাবলিক অফ কঙ্গো সফর করেছেন। এবার তিনি উগান্ডা ও ইথিওপিয়া যাবেন।

আফ্রিকার দেশগুলির উপর রাশিয়ার বেশ কিছুটা প্রভাব আছে। আফ্রিকার দেশগুলিও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কোনোপক্ষ নেয়নি। ইউক্রেন অবশ্য লাভরভের সফরের কড়া সমালোচনা করে বলেছে, প্রথমে তারা খাদ্যসংকট তৈরি করেছে। তারপর এখন তারা আফ্রিকা গিয়ে দেশগুলিকে পাশে পাওয়ার চেষ্টা করছে।

খাদ্যশস্য যাবে

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে খাদ্যশস্য সংক্রান্ত চুক্তি হয়েছে। তারপরই রাশিয়া ইউক্রেনের বন্দর-শহর ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা করে। এখান থেকেই খাদ্যশস্য বাইরে পাঠানোর কথা। রাশিয়ার হামলার পর খাদ্যশস্য পাঠানো নিয়ে সংশয় দেখা দেয়। কিন্তু রাশিয়া জানিয়ে দিয়েছে, তারা ওডেসায় রাখা সামরিক অস্ত্রসম্ভারের উপর আঘাত করতে চেয়েছে। খাদ্যসম্ভার যেখানে রাখা আছে, তা অনেক দূরে। লাভরভও জানিয়েছেন, চুক্তি মানবে রাশিয়া। তারা ইউক্রেন থেকে খাদ্যশস্য বাইরে আসতে দেবে।

ইউক্রেন জানিয়েছে, এই সপ্তাহেই খাদ্যশস্যভর্তি প্রথম জাহাজ বাইরে যাবে। জাতিসংঘের তরফেও জানানো হয়েছে, সব পক্ষ সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।

জার্মানির কামান

জার্মানি তিনটি অত্যাধুনিক কামান দিয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। সেই সঙ্গে বিপুল পরিমাণে গোলাবারুদও দিয়েছে তারা। গত জুন মাসে জার্মানি সাতটি হাউইটজার কামান দিয়েছিল। এবার তারা দিয়েছে গেপার্ড কামান।

ডিডাব্লিউর রাজনৈতিক সংবাদদাতা সাইমন ইয়াং জানিয়েছেন, এই যুদ্ধাস্ত্র ইউক্রেনের হাতে তুলে দিতে অনেকটা সময় লাগে। এই কামানগুলিকে প্রথমে যুদ্ধের জন্য তৈরি করতে হয়। তারপর ইউক্রেনের সেনাকে তা চালানোর জন্য প্রশিক্ষণ দিতে হয়। তারপর সেই অস্ত্র যায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

July 12, 2026
Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

July 12, 2026
ঋণ শোধ

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে ঋণ শোধ, ১ হাজার টাকার বদলে দিলেন ২৫ হাজার

July 12, 2026

Latest News

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

ঋণ শোধ

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে ঋণ শোধ, ১ হাজার টাকার বদলে দিলেন ২৫ হাজার

সৌদি ভ্রমণ

সৌদি ভ্রমণে বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের সুখবর, অনলাইনে মিলবে ই-ভিসা

ট্রাম্প

ইরানের হাতে নিজে হত্যার শিকার হলে কী করবে মার্কিন বাহিনী, জানালেন ট্রাম্প

পরমাণু স্থাপনা

সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

অন্ধকারে কিউবা

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার অন্ধকারে কিউবা

Khamini

খামেনিকে উৎসর্গ করে আদনান সামির ৪ গান

সৌদি আরব

ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭ দেশকে বড় সুখবর দিলো সৌদি আরব

Sky

এক বছর চাঁদ-মঙ্গলে থাকতে চান? স্বেচ্ছাসেবী খুঁজছে নাসা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa