Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইউক্রেন ছেড়ে পোল্যান্ড-রোমানিয়ায় ২০০ বাংলাদেশি
আন্তর্জাতিক প্রবাসী খবর

ইউক্রেন ছেড়ে পোল্যান্ড-রোমানিয়ায় ২০০ বাংলাদেশি

By Saiful IslamFebruary 27, 20223 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন ছেড়ে প্রায় ২০০ বাংলাদেশি পোল্যান্ড ও রোমানিয়ায় পৌঁছেছেন। আরো অনেকে ইউক্রেন ছাড়ার অপেক্ষায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহিরয়ার আলম গতকাল শনিবার রাতে এ তথ্য জানান।
ইউক্রেন ছেড়ে পোল্যান্ড-রোমানিয়ায় ২০০ বাংলাদেশি

Advertisement

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ইউক্রেনপ্রবাসী প্রায় ৭০০ জনের সঙ্গে যোগাযোগ রাখছি।’

পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন গতকাল শনিবার বলেন, ইউক্রেন থেকে পোল্যান্ডে ঢুকতে সীমান্তে একেকজনকে আট-দশ ঘণ্টা করে অপেক্ষা করতে হয়েছে। সীমান্তে অপেক্ষার সময় অনেক অসুবিধা ও কষ্ট সহ্য করতে হয়েছে। এখনকার যুদ্ধাবস্থা উপেক্ষা করার বা অন্য কোনো স্বাভাবিক অবস্থা তৈরি করা আমাদের কারো পক্ষে সম্ভব নয়। ’

রাষ্ট্রদূত আরো বলেন, ‘যাঁরা সীমান্ত অতিক্রম করতে চান, তাঁদের মানসিক ও শারীরিকভাবে এই অবস্থার জন্য প্রস্তুত থাকতে হবে। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে সীমান্ত পার হওয়ার নিশ্চয়তা কেউ দিতে পারবে না। ’

পোল্যান্ড থেকে পাওয়া খবরে জানা গেছে, গতকাল সন্ধ্যা পর্যন্ত এক শ-এর বেশি বাংলাদেশি পোল্যান্ডে ঢুকেছেন। মোট সাতটি পয়েন্টে লোকজন ইউক্রেন থেকে পোল্যান্ডে ঢুকছে। বাংলাদেশ দূতাবাসের একটি দল সীমান্ত এলাকায় অবস্থান করছেন। তাঁরা ইউক্রেন থেকে আসা বাংলাদেশিদের থাকা, পরিবহনসহ সব ব্যবস্থা করছেন। তবে অনেকে পোল্যান্ডে তাঁদের আত্মীয়-স্বজন বা পরিচিতদের সঙ্গে থাকছেন।

পোল্যান্ড প্রান্তে সমস্যা না থাকলেও ইউক্রেন প্রান্তে বেশ ভিড়। ফলে অনেকে সীমান্ত এলাকায় এসে সারা দিন অপেক্ষার পরও পোল্যান্ডে ঢুকতে না পেরে ফিরে যাচ্ছেন। পরদিন আবার আসছেন। বাংলাদেশ দূতাবাস বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে। তারা সমস্যা সমাধানের চেষ্টা করছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহিরয়ার আলম বলেন, ইউক্রেনের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাঁরা আছেন তাঁরা রোমানিয়ায় যেতে পারেন। রোমানিয়া সরকার দুই দিনের থাকার ব্যবস্থা করবে এবং তারপর তাঁদের বুখারেস্টে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে রেখে বাংলাদেশে আসার ব্যবস্থা করা হবে।

সীমান্তে অর্থ নেওয়ার অভিযোগ
এই সংকটের সময়ও প্রতারকচক্র সীমান্ত অতিক্রম ও পোল্যান্ডে যাওয়া ব্যক্তিদের সহযোগিতা দেওয়ার বিনিময়ে অর্থ নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, ‘আমরা জেনেছি, একটি অসাধু চক্র ইউক্রেন থেকে আগত ব্যক্তিদের সহযোগিতা দেওয়ার বিনিময়ে অর্থ নিচ্ছে, যা মোটেই কাম্য নয়। এ রকম ঘটনা নজরে এলে দূতাবাস তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ’

ইউক্রেনে বাংলাদেশের দূতাবাস নেই। প্রতিবেশী পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস ইউক্রেনে বাংলাদেশের স্বার্থ দেখভাল করে থাকে। ইউক্রেনে যুদ্ধ শুরুর প্রায় দুই সপ্তাহ আগে দূতাবাসের পক্ষ থেকে ইউক্রেনপ্রবাসী বাংলাদেশিদের অন্যত্র নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু বেশির ভাগই তখন ইউক্রেন ছাড়েননি।

দূতাবাস সূত্র জানায়, যুদ্ধ শুরুর প্রাক্কালে ইউক্রেনপ্রবাসী অনেক বাংলাদেশি পোল্যান্ডে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলেও অনেকে এখনো করেননি। দূতাবাসের হিসাবে, ইউক্রেনে বাংলাদেশির সংখ্যা প্রায় দেড় হাজার।

এদিকে ডয়েচে ভেলেকে পাঠানো এক ভিডিও বার্তায় ইউক্রেনপ্রবাসী বাংলাদেশি ছাত্র সুসময় সরকার বলেন, তিনি সীমান্ত এলাকায় যাওয়ার ট্রেনে উঠেছেন। তিনি জেনেছেন, সীমান্ত পাড়ি দিতে গিয়ে বাংলাদেশিদের সমস্যায় পড়তে হচ্ছে।

ডয়েচে ভেলে জানায়, ইউক্রেনের রাজধানী কিয়েভে এখনো অনেক বাংলাদেশি আটকে আছেন। কিয়েভ ছেড়ে যেতে তাঁরা কোনো পরিবহন পাচ্ছেন না। রাত বাড়লেই হামলার শঙ্কা বাড়ে। একটু পর পর রকেট হামলার শব্দ পাচ্ছেন।

ইউক্রেনে রাশিয়ার সঙ্গে যোগ দিল চেচেন যোদ্ধারা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

July 6, 2026
তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

July 6, 2026
ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

July 6, 2026

Latest News

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

Khamini

বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa