আন্তর্জাতিক ডেস্ক: রেডক্রসের একটি গাড়িবহর বুধবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝজিয়া নগরীতে পৌঁছেছে। রাশিয়ার অবরুদ্ধ করে রাখা ইউক্রেনের বন্দর নগরী মারিওপোলে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর তারা সেখানে পৌঁছালো। খবর এএফপি’র।

আইসিআরসি জানায়, প্রকৃতপক্ষে সেখানে পৌঁছানো অধিকাংশ মানুষ মারিওপোল থেকে আসা। বর্তমানে নগরীটি ইউক্রেনের বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। রাশিয়া অধিকৃত পার্শ্ববর্তী বার্দিয়ানস্ক নগরী থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।
আইসিআরসি মুখপাত্র লুসিল মারবিয়াউ এএফপি’কে বলেন, ‘এসব মানুষ আসলেই খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছে।’
‘আমরা লোকজনের কথা শুনেছি, তারা কিভাবে মারিওপোল থেকে বের হয়েছে। সেখানে বর্তমানে কোন খাবার নেই, কোন পানি নেই এবং বিদ্যুত নেই।’
আইসিআরসি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে জানায়, পাঁচশ’র বেশি উদ্বাস্তুকে জাপোরিঝঝিয়ায় আনা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



