আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও ব্লিনকেন বুধবার বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত সমাধানের ব্যাপারে ওয়াশিংটন একটি ‘গুরুত্বপূর্ণ কূটনৈতিক পথ’ ঘোষণা করেছে। রুশ সরকারকে দেয়া একটি চিঠিতে তারা একথা জানিয়ে দেন। খবর এএফপি’র।

Advertisement
ব্লিনকেন বলেন, রাশিয়াকে দেয়া চিঠিতে স্পষ্ট ভাষায় বলে দেয়া হয়েছে যে কিয়েভ তাদের নিজস্ব মিত্রদের বেছে নিতে পারে। এছাড়া চিঠিতে ইউক্রেন ন্যাটো জোটে যোগ দিতে পারবে না এমন প্রতিশ্রুতি দেয়ার জন্য মস্কোর দাবি প্রত্যাখান করা হয়েছে।
ব্লিনকেন আরো বলেন, তিনি যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের ব্যাপারে মস্কোর প্রতিক্রিয়া জানতে আগামী কয়েকদিনের মধ্যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে কথা বলবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



