Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইউরেনিয়াম মজুদ তিন গুণ বাড়ানোর সিদ্ধান্ত ইরানের
আন্তর্জাতিক

ইউরেনিয়াম মজুদ তিন গুণ বাড়ানোর সিদ্ধান্ত ইরানের

By Mohammad Al AminApril 14, 20212 Mins Read

ইউরেনিয়াম মজুদ তিন গুণ বাড়ানোর সিদ্ধান্ত ইরানের

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: রবিবার ইরানের নাতানৎস নিউক্লিয়ার কমপ্লেক্সে ইসরায়েল সাইবার হামলা চালিয়েছিল বলে অভিযোগ। তার ফলে সেখানে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। তার প্রতিশোধ নিতে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তিন গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

তারা আগেই সিদ্ধান্ত নিয়েছিল, পরমাণু চুক্তির তোয়াক্কা না করে ২০ শতাংশ ইউরেনিয়াম মজুদ করা হবে। এখন তা বাড়িয়ে ৬০ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা হলে ইউরেনিয়াম মজুদের পরিমাণ বেড়ে যাবে এবং ইরানের পক্ষে পরমাণু বোমা বানানো অনেক সহজ হয়ে যাবে।

এর প্রতিক্রিয়া ২০১৫ সালের পরমাণু চুক্তিতেও পড়তে বাধ্য। ট্রাম্প এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন। বাইডেন আসার পর এই চুক্তি নিয়ে আগ্রহ দেখিয়েছেন। এখন ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনাও চলছে। এই সময়ে পরমাণু কেন্দ্রে সাইবার হানা ও তারপর ইরানের এই সিদ্ধান্তের পর চুক্তি নিয়ে আলোচনা কতটা সফল হবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

ইসরায়েল অবশ্য রবিবারের সাইবার হানার দায় স্বীকার করেনি। তবে তারা ইরানের সঙ্গে পরমাণু চুক্তির বিরোধী। আর ইরানের অভিযোগ, পরমাণু চুক্তি নিয়ে আলোচনা ব্যর্থ করতেই ইসরায়েল এই কাজ করেছে।

ইরানের অবশ্য দাবি, তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য। তারা এখনও সেই দাবি থেকে সরে আসছে না।

মার্কিন প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা এখনও আলোচনার পক্ষে। হোয়াইট হাউসের মুখপাত্র বলেছেন, কিছু উসকানিমূলক বিবৃতি দেওয়া হচ্ছে। কিন্তু তারা মনে করেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানই একমাত্র রাস্তা। সেই আলোচনা সরাসরি হতে পারে, আবার পরোক্ষভাবেও হতে পারে। আলোচনা হওয়াটাই জরুরি।

ইরান কী বলছে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, তারা প্রতিশোধ নিয়েই ছাড়বেন। ইসরায়েল এই কাজ করেছে। তারা আলোচনা বানচাল করতে চায়। ইসরায়েলের এই আচরণ ইরান মুখ বুজে মেনে নেবে না। তারা প্রতিশোধ নেবে।

ভিয়েনায় ইরান, চীন, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের প্রতিনিধিরা বুধবার আলোচনায় বসছেন। তারা পরমাণু চুক্তি নিয়ে কথা বলবেন। গত সপ্তাহেও তারা কথা বলেছেন। সেই আলোচনা গঠনমূলক হয়েছিল বলে জানানো হয়েছে।

তথ্যসূত্র: ডয়েচে ভেলে বাংলা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
Pram

বাংলাদেশি কাজল ও ভারতীয় তরুণের প্রেমের গল্প পাল্টে দিলো একটি ফোনকল

June 28, 2026
ভেনেজুয়েলায় ভূমিকম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

June 28, 2026
আশুরা

আশুরার তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যাচেষ্টা

June 28, 2026

Latest News

Pram

বাংলাদেশি কাজল ও ভারতীয় তরুণের প্রেমের গল্প পাল্টে দিলো একটি ফোনকল

ভেনেজুয়েলায় ভূমিকম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

আশুরা

আশুরার তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যাচেষ্টা

Tramp

বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

ভূমিকম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

বিধিনিষেধ

হরমুজ প্রণালি খুলতেই এলপিজি সরবরাহে বিধিনিষেধ প্রত্যাহার করল ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ভারতের ট্যুরিস্ট ভিসা

ভারতের ট্যুরিস্ট ভিসায় আবেদনের নতুন নিয়ম

বাকিংহাম প্যালেস

ঐতিহ্য ভেঙে বাকিংহাম প্যালেসে না থাকার সিদ্ধান্ত চার্লসের

health tips world

ভারতীয় ট্যুরিস্ট ভিসা : সামান্য ভুলেই বাতিল হতে পারে আবেদন, সঠিকভাবে করবেন যেভাবে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa