Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক ইউরোপজুড়ে বার্ড ফ্লুর হানা
আন্তর্জাতিক

ইউরোপজুড়ে বার্ড ফ্লুর হানা

By জুমবাংলা নিউজ ডেস্কনভেম্বর 18, 2020Updated:নভেম্বর 18, 20202 Mins Read
ফাইল ছবি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপজুড়ে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু ভাইরাস (এইচ৫এন৮)। এর বিস্তার ঠেকাতে এরই মধ্যে ফ্রান্স, জার্মানি ও ডেনমার্কের বেশ কয়েকটি পোলট্রি খামারের লাখ খানেক পোষা পাখি হত্যা করা হয়েছে। খবর রয়টার্সের।

বার্ড ফ্লু রোগের কারণে ইউরোপে পোলট্রি ব্যবসায় বড় ধস নামার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় মেক্লেনবার্গ-ভরপোমার্ন রাজ্যের একটি খামারে এইচ৫এন৮ ভাইরাস শনাক্ত হয়েছে। এর কারণে খামারটির প্রায় সাড়ে চার হাজার মুরগি হত্যার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানটির আরও কয়েকটি খামার রয়েছে। সেগুলো মিলিয়ে প্রায় ৭০ হাজার মুরগির প্রাণ নেয়া হতে পারে। প্রায় ২৫ হাজার মুরগি মেরে ফেলেছে ডেনমার্ক কর্তৃপক্ষ।

জার্মান কর্তৃপক্ষের এক মুখপাত্র বলেন, এ রোগের বিস্তার ঠেকাতে চিকিৎসার দৃষ্টিকোণ থেকে বিভিন্ন স্থানে ৭০ হাজার পোলট্রি হত্যা করা জরুরি। এর প্রস্তুতিও শুরু হয়ে গেছে।

এরই মধ্যে মেক্লেনবার্গ-ভরপোমার্ন অঞ্চলের আরেকটি ফার্মে বার্ড ফ্লু সংক্রমণের কারণে ১৬ হাজারের বেশি টার্কি হত্যা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। গত কয়েক সপ্তাহ ধরেই ইউরোপের বিভিন্ন দেশে বার্ড ফ্লু সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে।

বন্যপাখি থেকে সেখানে এ ভাইরাস ছড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার ডেনমার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, এইচ৫এন৮ ভাইরাস ধরা পড়ায় তারা একটি ফার্মের ২৫ হাজার মুরগি হত্যার নির্দেশ দিয়েছে।

আগামী তিন মাস ইউরোপের বাইরে মুরগি এবং ডিম রফতানিও বন্ধ করে দেয়া হয়েছে। বার্ড ফ্লু সংক্রমণের খবর মিলেছে ফ্রান্স এবং নেদারল্যান্ডসেও।

উত্তর-পশ্চিম ইংল্যান্ডের একটি খামারে ভাইরাস শনাক্তের পর ১৩ হাজার পাখি হতার নির্দেশ দিয়েছে যুক্তরাজ্য। বার্ড ফ্লু সাধারণভাবে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু জাতীয় একটি রোগ। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নামে ভাইরাসের সংক্রমণ থেকে এই রোগ হয়। এটি মূলত পাখিদের সংক্রমিত করে।

পাখিরা দ্রুত একস্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারে বলে এই রোগও দ্রুত ছড়িয়ে পড়ে। মানুষের মধ্যে বার্ড ফ্লু সংক্রমণের সম্ভাবনা কম থাকলেও তা একেবারে অসম্ভব নয়। সাধারণত সংক্রমণের এক থেকে তিন দিন পর রোগীর অসুস্থতার লক্ষণ প্রকাশ পায়।

এর মধ্যে রয়েছে- জ্বর, শরীরে ব্যথা, শরীর মেজমেজ করা, ঠাণ্ডা লাগা, হাঁচি, কাশি, মাথাব্যথা, মাংসপেশি ব্যথা, বমি ইত্যাদি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

জুন 15, 2026
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন 15, 2026
BANJER

বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

জুন 15, 2026
Latest News
ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

BANJER

বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস

তেলের দাম

শান্তিচুক্তির খবরে কমলো তেলের দাম, বিশ্ব শেয়ারবাজারে বড় উত্থান

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি

হরমুজ প্রণালি খোলা ও মার্কিন অবরোধ প্রত্যাহার : যা যা থাকছে যুক্তরাষ্ট্র–ইরান চুক্তিতে

যুদ্ধবিরতি

আজ রাত থেকেই কার্যকর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি

তেলের দাম

বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম

আকুতি

সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের আকুতি ‘আমাদের বাঁচান’

যুবক নিহত

রাশিয়ায় ‘ড্রোন হামলায়’ জামালপুরের যুবক নিহত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa