Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home আন্তর্জাতিক ইউরোপের ভালোমানুষির দিন শেষ : এমানুয়েল মাক্রোঁ
আন্তর্জাতিক

ইউরোপের ভালোমানুষির দিন শেষ : এমানুয়েল মাক্রোঁ

By Mohammad Al AminMar 26, 2021, 11:35 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: প্রাথমিক ব্যর্থতা পেছনে ফেলে নাগরিকদের জন্য আরও দ্রুত করোনা টিকা দেবার উদ্যোগ নিচ্ছে ইইউ৷ ন্যায্য বণ্টনের স্বার্থে অ্যাস্ট্রাজেনিকা কোম্পানির টিকা রপ্তানি বন্ধ রাখার হুমকি দিয়েছেন শীর্ষ নেতারা৷ খবর ডয়চে ভেলের।

করোনাভাইরাস মোকাবিলায় টিকার অনুমোদন ও টিকা কেনার ক্ষেত্রে ঠিক সময়ে যথেষ্ট উদ্যোগ না নেওয়ার অভিযোগে জর্জরিত ইউরোপীয় কমিশন৷ সদস্য দেশগুলি টিকা কেনা ও বণ্টনের যাবতীয় দায়-দায়িত্ব কমিশনের হাতে ছেড়ে দেওয়ায় সেই চাপ আরও বেড়ে চলেছে৷ যথেষ্ট পরিমাণ টিকা হাতে না পাওয়ায় টিকাকরণ কর্মসূচি অত্যন্ত ধীর গতিতে চলছে৷

এদিকে করোনা সংক্রমণের ‘তৃতীয় ঢেউ’ ইউরোপে সংকটের মাত্রা বাড়িয়ে দিচ্ছে৷ এমনই প্রেক্ষাপটে বৃহস্পতিবার (২৫ মার্চ) ভিডিও লিংকের মাধ্যমে ইইউ শীর্ষ নেতারা পরিস্থিতি পর্যালোচনা করলেন৷ তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলিতে করোনা টিকা উৎপাদন আরও বাড়ানোর অঙ্গীকার করেছেন৷

পাকা চুক্তি, আগাম অর্থ ও প্রতিশ্রুতি সত্ত্বেও টিকা সরবরাহে বার বার ব্যর্থ হচ্ছে ব্রিটিশ-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনিকা৷ ইউরোপে বিপুল পরিমাণ টিকা উৎপাদন হলেও তার সিংহভাগ বাইরে পাঠিয়ে দিচ্ছে৷ অথচ ইউরোপের বাইরে থেকে টিকা আনার কোনও উদ্যোগ দেখাচ্ছে না৷

ইইউ শীর্ষ নেতারা কোম্পানির এমন আচরণের ফলে চরম বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করে টিকা রপ্তানির প্রক্রিয়ায় আরও কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিলেন৷ এর আওতায় প্রতিশ্রুতি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নকে যথেষ্ট টিকা সরবরাহ না করলে অ্যাস্ট্রাজেনিকা টিকার রপ্তানি বন্ধ রাখা হবে৷

উল্লেখ্য, চুক্তি অনুযায়ী জুন মাসের শেষের মধ্যে এই কোম্পানিকে ৩০ কোটি টিকা সরবরাহ করতে হবে৷ অথচ ইইউ এখনও পর্যন্ত মাত্র ১০ কোটি টিকা হাতে পেয়েছে৷

ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেন, কমিশনকে বোঝাতে হবে যে, ইউরোপের নাগরিকরা টিকার ন্যায্য ভাগ পাচ্ছেন৷

টিকা রপ্তানির উপর নিষেধাজ্ঞার প্রস্তাবকে কেন্দ্র করে ইইউ সামগ্রিকভাবে দোটানায় রয়েছে৷ অনেক নেতা আশা করছেন যে, হুমকির ফলেই কাজ হবে, বাস্তবে এমন সিদ্ধান্ত শেষ পর্যন্ত কার্যকর করতে হবে না৷ তা না হলে পালটা নিষেধাজ্ঞা শিল্পজগতের ক্ষতি বয়ে আনতে পারে৷

তবে অ্যাস্ট্রাজেনিকা কোম্পানি যেভাবে ব্রিটেনের প্রতি ‘পক্ষপাত’ দেখিয়ে একতরফাভাবে সে দেশে টিকা রপ্তানি করে চলেছে, সেই পথ বন্ধ করার বিষয়ে ঐক্যমত দেখিয়েছেন ইইউ নেতারা৷

ব্রিটেন ইইউ-তে উৎপাদিত দুই কোটি দশ লাখ টিকা পেলেও সে দেশ থেকে একটি টিকাও ইউরোপে না আসার কারণে সেই ক্ষোভ আরও বেড়ে গেছে৷ বুধবার দুই পক্ষই সব নাগরিকের কল্যাণে বিরোধ মেটানোর অঙ্গীকার করেছে৷

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বলেন, এবার ভালোমানুষির দিন শেষ৷

চলতি বছরের প্রথম তিন মাসে করোনা টিকার ব্যাপক ঘাটতির পর আগামী তিন মাসে সরবরাহ অনেক বেড়ে যাবে বলে আশা করছে ইইউ৷ বায়োনটেক-ফাইজার কোম্পানি ২০ কোটি, মডার্না কোম্পানি সাড়ে তিন কোটি এবং জনসন অ্যান্ড জনসন সাড়ে পাঁচ কোটি টিকা সরবরাহের অঙ্গীকার করেছে৷

ইইউ সরকার পরিষদের প্রধান শার্ল মিশেল বলেন, এই বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে৷ টিকা সরবরাহ বাড়ানো এবং ইইউ সদস্য দেশগুলিতে টিকার ন্যায্য বণ্টন চালিয়ে যাওয়া হবে৷

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
image_293445_1779376429

চলন্ত বাসের পথ আটকাল বানর, হৃদয়বিদারক ঘটনার সাক্ষী যাত্রীরা

May 21, 2026, 11:20 PM Asia/Dhaka
Cow

হাইকোর্টে ঝুলে রইল পশ্চিমবঙ্গে গরু কোরবানির সিদ্ধান্ত

May 21, 2026, 9:48 PM Asia/Dhaka
খামেনি

ইরানের ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না : মোজতবা খামেনি

May 21, 2026, 8:03 PM Asia/Dhaka
Latest News
image_293445_1779376429

চলন্ত বাসের পথ আটকাল বানর, হৃদয়বিদারক ঘটনার সাক্ষী যাত্রীরা

Cow

হাইকোর্টে ঝুলে রইল পশ্চিমবঙ্গে গরু কোরবানির সিদ্ধান্ত

খামেনি

ইরানের ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না : মোজতবা খামেনি

জ্বালানি তেলের দাম

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

নতুন তদারকি

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন নিয়ম চালু করল ইরান

প্রধানমন্ত্রী হতে চান

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

অন-অ্যারাইভাল ভিসা

অন-অ্যারাইভাল ভিসার মেয়াদ নিয়ে দুঃসংবাদ দিলো থাইল্যান্ড

প্রবেশের সুযোগ

ভিসামুক্ত প্রবেশের সুযোগ দিচ্ছে চীন, পাবেন যারা

মার্ক জাকারবার্গ

বাসা থেকে কাজের নির্দেশ দিয়ে ৮ হাজার কর্মী ছাঁটাই করল মেটা, নেপথ্যে যে কারণ

দ্বিপাক্ষিক বৈঠক

বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকে শি ও পুতিন

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp