Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক গাজায় শান্তি ফেরাতে সেনা পাঠাবে পাঁচ মুসলিমপ্রধান দেশ
আন্তর্জাতিক প্রবাসী খবর

গাজায় শান্তি ফেরাতে সেনা পাঠাবে পাঁচ মুসলিমপ্রধান দেশ

By Mynul Islam NadimFebruary 20, 20262 Mins Read

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় সেনা পাঠানোর অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত ‘বোর্ড অব পিস’-এর এক বৈঠকে এ ঘোষণা দেয়া হয়।

সেনা

Advertisement

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জেনারেল জ্যাসপার জেফার্স বোর্ডের অব পিসের অধীনে আইএসএফ-এর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি গত বৃহস্পতিবার জানান, গাজা মিশনে ইন্দোনেশিয়ার কন্টিনজেন্ট ‘উপ-কমান্ডারের পদ গ্রহণ করেছে’। ওয়াশিংটন ডিসিতে বোর্ডের বৈঠকে জেফার্স বলেন, ‘প্রাথমিক পদক্ষেপগুলোর মাধ্যমে আমরা গাজার প্রয়োজনীয় নিরাপত্তা ফিরিয়ে আনতে সহায়তা করব।’

বৈঠকে অংশ নেয়া বিশ্বনেতাদের মধ্যে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো জানান, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে ‘শান্তি ফেরাতে’ আইএসএফ-এ সর্বোচ্চ ৮ হাজার সদস্য পাঠাবে তার দেশ।

কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভ জানান, তার দেশও চিকিৎসা ইউনিটসহ নির্দিষ্ট সংখ্যক সেনা গাজায় পাঠাবে। অন্যদিকে মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাশের বুরিতা বলেন, তার দেশ গাজায় পুলিশ সদস্য মোতায়েন করতে প্রস্তুত।

আলবেনিয়ার প্রধানমন্ত্রীও সেনা পাঠানোর কথা জানিয়েছেন। ফিলিস্তিনের প্রতিবেশী দেশ মিশর ও জর্ডান পুলিশ সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণ করবে বলে জানিয়েছে।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘সেনা মোতায়েনের ক্ষেত্রে ইন্দোনেশিয়ার ম্যান্ডেট মানবিক প্রকৃতির, যার লক্ষ্য বেসামরিক নাগরিকদের সুরক্ষা, মানবিক ও স্বাস্থ্য সহায়তা, পুনর্গঠন, এবং ফিলিস্তিনি পুলিশের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইন্দোনেশিয়ার সেনারা কোনো যুদ্ধ অভিযানে বা কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়াবে না।’ গাজায় তাদের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উত্থাপিত প্রশ্নের জবাবে এ কথা জানানো হয়।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলের নির্বিচার হামলায় ৭২ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। আর গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর অন্তত ৬০৩ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল।

সূত্র: আল জাজিরা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
ভেনেজুয়েলায় ভূমিকম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

June 28, 2026
আশুরা

আশুরার তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যাচেষ্টা

June 28, 2026
Tramp

বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

June 27, 2026

Latest News

ভেনেজুয়েলায় ভূমিকম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

আশুরা

আশুরার তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যাচেষ্টা

Tramp

বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

ভূমিকম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

বিধিনিষেধ

হরমুজ প্রণালি খুলতেই এলপিজি সরবরাহে বিধিনিষেধ প্রত্যাহার করল ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ভারতের ট্যুরিস্ট ভিসা

ভারতের ট্যুরিস্ট ভিসায় আবেদনের নতুন নিয়ম

বাকিংহাম প্যালেস

ঐতিহ্য ভেঙে বাকিংহাম প্যালেসে না থাকার সিদ্ধান্ত চার্লসের

health tips world

ভারতীয় ট্যুরিস্ট ভিসা : সামান্য ভুলেই বাতিল হতে পারে আবেদন, সঠিকভাবে করবেন যেভাবে

Juta

এবার ‘মন ভালো’ করবে নাইকির জুতো!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa