Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইউরোপে আশ্রয় পাবে না আফগান শরণার্থীরা
আন্তর্জাতিক

ইউরোপে আশ্রয় পাবে না আফগান শরণার্থীরা

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 7, 20213 Mins Read

ইউরোপে আশ্রয় পাবে না আফগান শরণার্থীরা

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ আফগান শরণার্থী সংকটের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের নীতি ও আচরণের তীব্র নিন্দা জানিয়ে একে অমানবিক হিসেবে অভিহিত করেছে। খবর পার্সটুডে’র।

সংস্থাটি অভিযোগ করেছে, ইউরোপীয় ইউনিয়নের নেতারা সহমর্মিতা দেখানোর পরিবর্তে আফগান শরণার্থীদেরকে এ বার্তা দিয়েছে যেসব আফগানরা দেশ থেকে পালাচ্ছে তারা যেন ইউরোপকে নিরাপদ আশ্রয়কেন্দ্র না ভাবে। হিউম্যান রাইটস ওয়াচ গত ৩১ আগস্ট ইউরোপীয় স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের কথা উল্লেখ করে বলেছে, অস্ট্রিয়া, ডেনমার্ক ও চেক প্রজাতন্ত্রের প্রতিনিধিরা আফগানদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘তারা যেন দেশেই থেকে যায় এবং আমরা ইউরোপ থেকে তোমাদের প্রতি সমর্থন দিয়ে যাব’।

বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো অনেকটা বিদ্বেষপূর্ণ কথাবার্তা বলছে। এ কারণে হিউম্যান রাইটস ওয়াচ আফগান শরণার্থীদের ব্যাপারে আরো মানবিক আচরণ করার এবং তাদের অধিকারের প্রতি সম্মান দেখানোর জন্য ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছে। একইসঙ্গে ইউরোপ যেন আফগানদের আশ্রয়ের আবেদনকে বিবেচনায় আনে।

পর্যবেক্ষকরা বলছেন, আফগান শরণার্থীদের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের আচরণের প্রতি হিউম্যান রাইটস ওয়াচের তীব্র সমালোচনা থেকে মানবাধিকারের ব্যাপারে পাশ্চাত্যের দাবির অসারতা প্রমাণিত হয়েছে। প্রকৃতপক্ষে, আফগানিস্তানে যে রাজনৈতিক ও মানবিক সংকট চলছে তা দীর্ঘদিন ধরে মার্কিন ও ন্যাটো সেনাদের উপস্থিতির ফল যা কিনা যুদ্ধ, নিরাপত্তাহীনতা, দরিদ্রতা, মাদক চোরাচালান ও উৎপাদন এবং সন্ত্রাসবাদের বিস্তার ঘটানো ছাড়া আর কোনো ফল বয়ে আনেনি।

যাইহোক, তড়িঘড়ি করে আফগানিস্তান থেকে দ্রুত মার্কিন ও ন্যাটো বাহিনীর অপসারণের ফলে দেশটিতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয় এবং শেষ পর্যন্ত তালেবান দেশটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়। এখন সেখানে যে সংকট চলছে ও শরণার্থী সংকট দেখা দিয়েছে তার জন্য সরাসরি দায়ী হচ্ছে ইউরোপসহ পাশ্চাত্যের দেশগুলো। কেননা তালেবান ক্ষমতায় আসার পর দেশটির ভীতসন্ত্রস্ত জনগণ দেশ ছেড়ে পালাচ্ছে যাদের মধ্যে অনেকে ইউরোপের দিকেও পাড়ি জমাচ্ছে।

তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেয়ার পর এখন ইউরোপীয়রা এ জন্য আতঙ্কিত যে ২০১৫ সালের মতো ফের আফগান শরণার্থীদের ঢল নামতে পারে ইউরোপের দিকে। এ কারণে ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে বৈঠক করেছেন যাতে সম্ভাব্য আফগান শরাণার্থীর ঢল মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ নেয়া যায়। কিন্তু আফগান শরণার্থীদের ব্যাপারে যৌথ কার্যকর কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে। এমনকি কঠোরতা অবলম্বন করে অস্ট্রিয়ার চ্যান্সেলরসহ অন্য ইউরোপীয় কর্মকর্তারা আফগান শরণার্থীদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন, তারা যেন ইউরোপে প্রবেশ এবং এখানে থেকে যাওয়ার চেষ্টা না করে। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হোরস্ট শিহোফারও বলেছেন আমরা কোনো আফগান শরণার্থীকে নিতে চাই না।

এদিকে পোল্যান্ড তাদের সীমান্ত থেকে ৩২ জন আফগান শরণার্থীদের একটি দলকে আটক করেছে এবং তাদের আশ্রয় দেয়ার আবেদন প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে ক্রোয়েশিয়াও আফগানদেরকে বসনিয়ায় পাঠিয়ে দিয়েছে। গ্রিসও ৪০ কিলোমিটারের প্রাচীর নির্মাণ করে তুরস্কের সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে যাতে কোনো আফগান শরণার্থী সেদেশে প্রবেশ করতে না পারে। যদিও এ প্রাচীর নির্মাণের কাজ তারা আরো আগে শুরু করেছিল।

মোটকথা, ইউরোপের এ আচরণ থেকে বোঝা যায় কোনোভাবেই তারা আফগানদেরকে আশ্রয় দিতে রাজি নয় এবং এ থেকে তাদের দায়িত্বজ্ঞানহীনতার প্রমাণ পাওয়া যায়। অথচ যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের সংকটের জন্য পাশ্চাত্যই দায়ী।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026
Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

June 22, 2026

Latest News

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa