Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইকুয়েডরে কারফিউ, আটক ৩৪
আন্তর্জাতিক

ইকুয়েডরে কারফিউ, আটক ৩৪

By Saleh MohammadOctober 13, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মরেনো রাজধানী কুইটো ও এর আশেপাশে কারফিউ জারি ও সামরিক নিয়ন্ত্রণের নির্দেশ জারি করেছেন। সরকারের ব্যয় কমানের পদক্ষেপের প্রতিবাদে গত ১১ দিনের প্রতিবাদ বিক্ষোভের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট শনিবার এ নির্দেশ জারি করেন। এদিন ৩৪ জন বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির পুলিশ।

_109211392_057256182

Advertisement
টুইটারে এক ঘোষণায় লেনিন বলেন, এ নির্দেশের ফলে অসহনীয় সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি বাহিনীর কাজ সহজ হবে।

জাতির উদ্দেশ্যে দেয়া এক সংক্ষিপ্ত ভাষণে তিনি আরো বলেন, ‘অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ এবং অভিযানের জন্যে

আমি সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ডকে নির্দেশ দিয়েছি।’ প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, তিনি ইকুয়েডর জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করতে চান।

এর আগে গত ৩ অক্টোবর প্রেসিডেন্ট ২৭ লাখ লোকের নগরী কুইটোতে জরুরি অবস্থা জারি করেন। এখন সেখানে ৭৫ হাজার সেনা ও পুলিশ মোতায়েন করা হচ্ছে।

এদিকে কুইটোজুড়ে শনিবারও বিক্ষোভকারীরা তাদের প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রাখে। তারা কম্পট্রলার জেনারেলের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। ওই ভবন থেকে কালো ধোঁয়ার কুন্ডলি উড়তে দেখা গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩৪জনকে আটক করা হয়েছে।

এছাড়া স্থানীয় সময় বিকেল তিনটায় কারফিউ কার্যকরের পরও বিক্ষোভকারীরা তা আমলে নিচ্ছিল না। নিরাপত্তা বাহিনীকে পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছিল বলে জানা গেছে। উল্লেখ্য, দেশটির প্রেসিডেন্ট মরেনোকে তীব্র অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে হচ্ছে। এই সংকটের জন্যে তিনি তার পূর্বসুরী রাফায়েল করেয়ার প্রশাসনের দুর্নীতি ও অপচয়কে দায়ী করে আসছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

June 22, 2026
বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

June 22, 2026
Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

June 22, 2026

Latest News

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa