Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঢাকা ইজতেমার প্রথম পর্বে থাকবে ৮৭ খিত্তা
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

ইজতেমার প্রথম পর্বে থাকবে ৮৭ খিত্তা

By rskaligonjnewsDecember 24, 20192 Mins Read

ইজতেমার প্রথম পর্বে থাকবে ৮৭ খিত্তা

Advertisement

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী ১০ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শেষ হবে ১২ জানুয়ারি। প্রথম পর্বে ৬৪ জেলার মুসল্লিদের জন্য ৮৭টি খিত্তা তৈরি করা হবে। ইজতেমা ময়দানে থাকবে ২০টি প্রবেশ পথ।

মঙ্গলবার বিকেলে গাজীপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভায় প্রথম পর্বে বিশ্ব ইজতেমা ময়দানের জিম্মাদার মাওলানা মাহফুজুর রহমান এসব তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।

বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সভায় বিশুদ্ধ পানি সরবরাহ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতসহ মুসল্লিদের বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী ৭ জানুয়ারির মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।

সভায় জানানো হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে তিনটি গ্রিড লাইন থেকে সংযোগ এবং চারটি জেনারেটর স্ট্যান্ডবাই থাকবে। মুসল্লিদের পারাপারের জন‌্য তুরাগ নদীতে সাতটি ভাসমান সেতু নির্মাণ করা হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদে ৩০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। দুটি হটলাইনসহ ৫০টি টেলিফোন সংযোগ দেয়া হবে।

মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ১০টি বিশেষ ট্রেন দেয়া হবে। ট্রেনের কোচ বাড়ানো হবে। সব ট্রেন টঙ্গীতে যাত্রাবিরতি করবে। স্টেশনে মুসল্লিদের জন্য আলাদা অস্থায়ী বিশ্রামাগার ও শতাধিক টয়লেট তৈরি করা হবে। মশা নিধনে ইজতেমা শুরুর পাঁচ দিন আগে থেকে ময়দান ও এর আশপাশের এলাকায় স্প্রে করা হবে। ধুলাবালি নিয়ন্ত্রণে পানি ছিটানো হবে।

মুসল্লিদের প্রবেশ ও বের হওয়ার জন্য ২০টি পথ তৈরি করা হবে। পুরো ইজতেমা ময়দানকে ৮৭টি খিত্তায় ভাগ করা হবে। এতে ৬৪টি জেলার মুসল্লিরা থাকবেন। এর মধ্যে ঢাকা জেলার জন্য ২৩টি খিত্তা এবং ময়মনসিংহ জেলার জন্য দুটি খিত্তা রাখা হবে। বাকি সব জেলার মুসল্লিরা একটি করে খিত্তায় থাকবেন। বসানো হবে ৪৫০টি সিসি ক্যামেরা। নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য উপস্থিত থাকবেন। বিজিবি সদস্য স্ট্যান্ডবাই রাখা হবে। ৮ হাজার ৩৩১টি টয়লেট থাকবে। ১৭টি গভীর নলকূপ দিয়ে পানি সরবরাহ করা হবে।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন- গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু নাসার উদ্দিন, ইজতেমা ময়দানের জিম্মাদার মাওলানা মাহফুজুর রহমান, মুরুব্বি জি এম ইউসুফ, প্রকৌশলী নূর হোসেন, হাজী সেলিম, হাজী রেজাউল করিম, ড. আলী আজগরসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও প্রতিনিধিগণ।

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আগমী ১২ জানুয়ারি প্রথম পর্ব শেষ হবে। চার দিন বিরতি দিয়ে ১৭ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। ইজতেমার প্রথম পর্বে মাওলানা জুবায়েরের অনুসারী এবং দ্বিতীয় পর্বে মাওলানা সাদের অনুসারীগণ অংশ নেবেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

July 12, 2026
ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

July 12, 2026
CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

July 12, 2026

Latest News

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

Rangamati

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa