
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: টঙ্গীর তুরাগ তীরে ইজতেমায় প্রথম পর্বে যোগ দিতে আসা আরও তিন মারা গেছেন।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান জানান, শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত এ তিনজনের মৃত্যু হয়।
এরা হলেন-কিশোরগঞ্জের কটিয়াদি থানার গুচিহাটা গ্রামের নুর ইসলাম (৫৫), কক্সবাজারের টেকনাফ থানার সাব্রাম এলাকার আলী আহমদ (৬০) ও জয়পুরহাটের পাঁচবিবি থানার আব্দুল মোমিন (৫৫)।
Advertisement
এনিয়ে বিশ্বইজতেমায় ১২ জনের মৃত্যু হলো।
পুলিশ কর্মকর্তা মনজুর বলেন, নুর ইসলাম শনিবার বিকাল সোয়া ৫টার দিকে মারা যান। এছাড়া এদিন রাত সাড়ে ১০টায় আলী আহমদ ও রাত পৌনে ১টার দিকে আব্দুল মোমিনের মৃত্যু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



