
নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা চীনের পরই এখন ভূমধ্যসাগরীয় দেশ ইতালির অবস্থান। চীনে মৃতের সংখ্যা ২৮ নজন বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৮ জনে। চীন ও ইতালির পর সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইরানে ১৯৪ জন।
মধ্যপ্রাচ্যের দেশটিতে মৃতের সংখ্যা একদিনে বেড়েছে ৪৯ জন। এছাড়া ফ্রান্সে ১৯ জন, স্পেনে ১৭ জন ও যুক্তরাষ্ট্রে ১৯ জনের মৃত্যু ঘটিয়েছে করোনাভাইরাস। বিশ্বজুড়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮০২।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৬৯৬। এর মধ্যে প্রায় ৬১ হাজার জন সেরেও উঠেছেন। একদিনে আক্রান্তের সংখ্যা সবেচেয়ে বেশি বেড়েছে ইতালিতে ১ হাজার ৪ ৯২ জন। দেশটিতে কভিড-১৯ রোগীর সংখ্যা পৌঁছেছে ৭ হাজার ৩৭৫ জনে। রয়টার্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



