Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইন্দোনেশিয়ায় ৬২ আরোহী নিয়ে নিখোঁজ বিমান সাগরে বিধ্বস্ত
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৬২ আরোহী নিয়ে নিখোঁজ বিমান সাগরে বিধ্বস্ত

By iNews DeskJune 28, 2025Updated:June 28, 20253 Mins Read

ইন্দোনেশিয়ায় ৬২ আরোহী নিয়ে নিখোঁজ বিমান সাগরে বিধ্বস্ত

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী একটি যাত্রীবাহী বিমান জাভা সাগরে বিধ্বস্ত হয়েছে। বিমানে ৬২ আরোহী ছিলেন। তাদের মধ্যে ৬ ক্রু। নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শনিবার (০৯ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে রাজধানী জাকার্তা থেকে উড্ডয়ন করে শ্রীবিজয়া এয়ারের অভ্যন্তরীণ এসজে-১৮২ ফ্লাইট। উড্ডয়নের চার মিনিট পরেই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার২৪ জানায়, নিখোঁজের সময় বিমানটি ১০ হাজার ফুট উচ্চতায় ছিল। এক মিনিটে বিমানটি ৩ হাজার ফুট নিচে অবতরণ করে।

বাজেট এয়ারলাইনস এক বিবৃতিতে জানায়, জাকার্তা থেকে পন্টিয়ানাক বিমানবন্দরে যেতে বোয়িং ৭৩৭-৫০০ মডেলটির সাধারণ সময় লাগে ৯০ মিনিট। জাকার্তা থেকে পন্টিয়ানাকের দূরত্ব ৭৪০ কিলোমিটার।

উড্ডয়নের সময় সোকারনো-হাট্টা বিমানবন্দরে ভারী বৃষ্টি ছিল। বৃষ্টির কারণে ফ্লাইট বিলম্ব হয় বলেও জানায় কর্তৃপক্ষ।

বিমানে আরোহীদের মধ্যে ৭ শিশুর পাশাপাশি ৪ থেকে ৬ মাস বয়সী ৩ শিশু ছিল।

স্থানীয় সরকারের এক কর্মকর্তা কোম্পাস টিভিকে জানান, নর্থ জাকার্তার পানিতে এক জেলে কিছু জিনিস পেয়েছে, যেগুলো দেখতে বিমানের ধ্বংসাবশেষের মতো। অন্যান্য নিউজ চ্যানেল বিমানের সম্ভাব্য ধ্বংসাবশেষের ছবি প্রচার করছে।

সিএনএন ইন্দোনেশিয়াকে এক নিরাপত্তা কর্মকর্তা জানান, আমরা কিছু ক্যাবল, একটি জিন্স এবং কিছু ধাতব পদার্থ পেয়েছি।

দেশটির অনুসন্ধান এবং উদ্ধার সংস্থার এক কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ধ্বংসাবশেষগুলো শ্রীবিজয়া এয়ারের এসজে ১৮২ ফ্লাইটের কিনা তা এখনও তারা নিশ্চিত নয়। অন্তত ৫০ জন অনুসন্ধান কার্যক্রমে অংশ নিয়েছেন। সারারাত অভিযান চলবে বলেও জানান তারা।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র আদিতা ইরাবতী এক বিবৃতিতে জানান, বিমান নিখোঁজের বিষয়টি তারা অনুসন্ধান করছেন। বিমানটি দুপুর ১টা ৫৬ মিনিটে উড্ডয়ন করে। ২টা ৪০ মিনিট পর্যন্ত যোগাযোগ ছিল বলেও জানান তিনি।

বিমানের রেজিস্ট্রেশন ডাটা থেকে জানা গেছে বোয়িং ৭৩৭-৫০০ মডেলের বিমান গেল ২৭ বছর ধরে ব্যবহার করা হচ্ছে।

বোয়িংয়ের এক মুখপাত্র জানান, সংবাদমাধ্যমের খবরে আমরা উদ্বিগ্ন। জাকার্তার সঙ্গে সমন্বয় করে আরও তথ্যের জন্য বিষয়টির প্রতি আমরা নজর রাখছি।

ইন্দোনেশিয়ায় পরিবহন দুর্ঘটনা

বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়া। ২৬ কোটি জনসংখ্যার দেশটিতে ফেরিতে অতিরিক্ত ভিড়, দুর্বল অবকাঠামো এবং নিম্নমানের নিরাপত্তা ব্যবস্থার কারণে স্থল, জল এবং আকাশ পথে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

২০১৮ সালে লায়ন এয়ারলাইনের বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের একটি বিমান জাকার্তায় বিধ্বস্ত হয়। এতে ক্রুসহ ১৮৯ জন মারা নিহত হয়। শনিবার যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি অনেক পুরনো মডেল।

২০১৪ সালের ডিসেম্বরে এয়ারএশিয়ার একটি ফ্লাইট সুরবায়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে সাগরে বিধ্বস্ত হয়। নিহত হন ১৬২ জন।

ইন্দোনেশিয়ায় যে কয়টি এয়ারলাইনস অপেক্ষাকৃত কম মূল্যে সেবা দেয় শ্রীবিজয়া তাদের একটি। প্রতিদিন গড়ে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে প্রতিষ্ঠানটি প্রায় অর্ধশত ফ্লাইট পরিচালনা করে।

২০০৩ সালে শ্রীবিজয়ার যাত্রা শুরু। প্রথম দিকে জাকার্তাভিত্তিক শ্রীবিজয়া এয়ার গ্রুপ অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করতো।

বিমান পরিষেবায় প্রতিষ্ঠানটির এ পর্যন্ত দুর্ঘটনার বড় কোনো রেকর্ড নেই। ছোটখাটো মিলিয়ে চারটি দুর্ঘটনা রয়েছে প্রতিষ্ঠানটির রেকর্ডে। ২০০৮ সালে তাদের পরিচালিত বোয়িং ৭৩৭-২০০ মডেলের একটি বিমান রানওয়েতে হাইড্রোলিক সমস্যার কারণে একজন কৃষককে ধাক্কা দেয়, পরে তিনি মারা যান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa