
শনিবার তুরস্কের দৈনিক সাবাহ জানায়, এক টেলিভিশন সাক্ষাৎকারে আল-মুসাভি বলেন, এক আরব মধ্যস্থতাকারীর মাধ্যমে তাকে অনুরোধ জানানো হয়েছে ইরান যদি প্রতিশোধমূলক অবস্থান থেকে সরে আসে তাহলে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র।
তবে মুসাভি নিষেধাজ্ঞা প্রত্যাহারের এমন প্রস্তাবে ইরানের ক্ষোভ কমবে বলে মনে করেন না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এ পর্যন্ত সব প্রতিশ্রুতিই ভঙ্গ করেছে। আর এখন শুধুমাত্র ইরানের ক্ষোভ নিয়ন্ত্রণের জন্য এমন চেষ্টা চালাচ্ছে তারা।
যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইরানের পক্ষ থেকে আর কারো মন্তব্য পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



