Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইরানবিরোধী মার্কিন নিষেধাজ্ঞার কঠোর বিরোধিতা করল চীন
আন্তর্জাতিক

ইরানবিরোধী মার্কিন নিষেধাজ্ঞার কঠোর বিরোধিতা করল চীন

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 30, 2021Updated:September 30, 20212 Mins Read
ইরানবিরোধী মার্কিন নিষেধাজ্ঞার কঠোর বিরোধিতা করল চীন
হুয়া চুনিং
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর আমেরিকার আরোপিত একতরফা নিষেধাজ্ঞার কঠোর বিরোধিতা করেছে চীন। ইরানের কাছ থেকে তেল কেনা কমিয়ে দিতে বেইজিংয়ের প্রতি ওয়াশিংটন যে আহ্বান জানিয়েছে তার জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং তার দেশের এ অবস্থান ঘোষণা করেন। খবর পার্সটুডে’র।

ইরানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে চীনের সহযোগিতা সমর্থন করে তিনি বলেন, তেহরানের ওপর আমেরিকার আরোপিত একতরফা নিষেধাজ্ঞার কঠোর বিরোধিতা করছে বেইজিং।

সমতা ও দ্বিপক্ষীয় স্বার্থের ভিত্তিতে ইরান ও চীনের মধ্যে সহযোগিতা চলছে- উল্লেখ করে এই চীনা কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক আইনের প্রতি পরিপূর্ণ সম্মান দেখিয়ে তেহরান ও বেইজিং সহযোগিতার বন্ধনে আবদ্ধ হয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আন্তর্জাতিক আইনের পরিবর্তে আমেরিকার অভ্যন্তরীণ আইনকে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের ওপর চাপিয়ে দেয়ার মার্কিন নীতির তীব্র বিরোধিতা করেন।

ইরানের তেল খাতের ওপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা বহাল থাকা সত্ত্বেও চীনসহ বহু দেশ ইরানের কাছ থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে।

এদিকে, আমেরিকা যখন ইরানের পরমাণু সমঝোতায় ফিরে তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে নিজের প্রস্তুতির কথা ঘোষণা করেছে তখন বার্তা সংস্থা রয়টার্স খবর দিয়েছে, মার্কিন কর্মকর্তারা বেইজিং-এর সঙ্গে যোগাযোগ করে চীনকে ইরানের কাছ থেকে তেল কেনা কমিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন।

একজন ইউরোপীয় কর্মকর্তা বার্তা সংস্থাটিকে বলেছেন, গত জুলাই মাসে মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শেরম্যান যেসব উদ্দেশ্যে চীন সফর করেন তার অন্যতম ছিল ইরানের কাছ থেকে তেল কেনা কমিয়ে দিতে চীনা কর্মকর্তাদের উদ্বুদ্ধ করা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

June 22, 2026
জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

June 21, 2026
প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

June 21, 2026

Latest News

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa