Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইরানের অর্থনীতি অবরুদ্ধ করে মানবতা রক্ষার ঘোষণা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক

ইরানের অর্থনীতি অবরুদ্ধ করে মানবতা রক্ষার ঘোষণা যুক্তরাষ্ট্রের

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 9, 20202 Mins Read

ইরানের অর্থনীতি অবরুদ্ধ করে মানবতা রক্ষার ঘোষণা যুক্তরাষ্ট্রের

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারিতে বাকি বিশ্বের মতো সংকটে রয়েছে ইরানের অর্থনীতিও। এর মধ্যেই দেশটির গোটা অর্থনৈতিক ব্যবস্থা অবরুদ্ধ করতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার ইরানের প্রধান ১৮টি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দেয়ার ঘোষণা দিয়েছে মার্কিন রাজস্ব বিভাগ। এর মধ্যে একটি ব্যাংক ইরানি সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি যুক্তরাষ্ট্রের।

এক বিবৃতিতে মার্কিন রাজস্ব বিভাগ বলেছে, তারা ইরানের আর্থিক খাতকে একটি বাড়তি পথ হিসেবে চিহ্নিত করেছে, যা দেশটির সরকারের মারাত্মক কর্মকাণ্ডগুলোতে অর্থায়ন করে।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিষয়ক মন্ত্রী স্টিভেন মানচিন বলেন, আজকের এ পদক্ষেপে ইরানি জনগণের সহায়তায় মানবিক লেনদেনের অনুমতি অব্যাহত থাকবে।

তবে সমালোচকরা আগে থেকেই বলছেন, যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা দিলে সেটি ইরানি জনগণের জন্য খাদ্য-ওষুধসহ অন্যান্য মানবিক সহায়তা পৌঁছাতে বাধা সৃষ্টি করবে। এরপরও, আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রচারণার ইস্যু বানাতে ট্রাম্প প্রশাসন ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে দাবি বিশ্লেষকদের।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ঘোষণার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ মার্কিন মন্ত্রীর মানবিক সহায়তা অব্যাহত থাকার দাবি উড়িয়ে দিয়েছেন।

এক টুইটে তিনি বলেছেন, কোভিড-১৯ মহামারির মধ্যে খাদ্য ও ওষুধের অর্থ প্রদানে আমাদের অবশিষ্ট মাধ্যমগুলো উড়িয়ে দিতে চায় মার্কিন সরকার। ইরানিরা সবশেষ এই নিষ্ঠুরতার মধ্যেও বেঁচে থাকবে। তবে একটি জনগোষ্ঠীকে অনাহারে রাখার ষড়যন্ত্র করা মানবতাবিরোধী অপরাধ। আমাদের অর্থ আটকে দেয়া দোষীরা অবশ্যই ন্যায়বিচারের মুখোমুখি হবে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে করোনায় সবচেয়ে বেশি ভুক্তভোগী ইরান। দেশটিতে এ পর্যন্ত ৪ লাখ ৮৮ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ২৮ হাজার।

সূত্র: আল জাজিরা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026

Latest News

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa