
এক বিবৃতিতে মুখপাত্র বলেন, ইরানের নির্মাণ খাত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নিয়ন্ত্রণ করছে সে বিষয়ে নিশ্চিত হওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ খাতে নিষেধাজ্ঞা আরোপ করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু চুক্তি থেকে গত বছর বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়ে নতুন করে একতরফাভাবে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা শুরু করায় যুক্তরাষ্ট্রের সাথে এ ইসলামি রাষ্ট্রের উত্তেজনা চরমভাবে বেড়ে যায়।
আপরদিকে ইরানও পাল্টা পদক্ষেপ হিসেবে তাদের বিরুদ্ধে আরোপ করা বিভিন্ন নিষেধাজ্ঞা শিথিল না করা পর্যন্ত পরমাণু চুক্তির বিভিন্ন শর্ত পালন করা স্থগিত করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



