মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় ইরানের রাজধানীতে বিশাল জনসমাগম হলেও, তার পুত্র ও দেশটির নতুন সর্বোচ্চ নেতার অবস্থান এখনো অজানা। শনিবার সিএনএন এ তথ্য জানিয়েছে।

শনিবার রাজধানী তেহরানে আলি খামেনির জানাজায় অংশ নিতে ইরানের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ ছুটে এসেছে। তবে আলি খামেনির পুত্র ও নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এখনো জনসমক্ষে আসেননি। এই অনুপস্থিতি তার স্বাস্থ্য নিয়ে সন্দেহ বাড়িয়েছে এবং দেশটি কে পরিচালনা করছে তা নিয়ে প্রশ্ন তুলেছে।
যদিও ইরান সরকার বেশ কয়েকটি অনুষ্ঠানের বিস্তারিত বিবরণ দিয়েছে, মোজতবা খামেনির জনসমক্ষে আসার কোনো পরিকল্পনা ঘোষণা করা হয়নি। অবশ্য নিরাপত্তাজনিত কারণে এই ধরনের কোনো সিদ্ধান্ত আগে থেকে জনসমক্ষে প্রকাশ করার সম্ভাবনা কম।
ধারণা করা হয়, যে হামলায় তার বাবা, মা এবং স্ত্রী নিহত হয়েছিলেন, সেই হামলায় মোজতবা আহত হয়েছেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ফেব্রুয়ারির শেষের দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনি আত্মগোপন করে আছেন। শুধুমাত্র ইরানি গণমাধ্যমে প্রকাশিত ও তার নামে প্রচারিত লিখিত বিবৃতির মাধ্যমে সমর্থকদের সাথে যোগাযোগ করছেন তিনি। তিনি কখনও টেলিভিশনে বা সম্প্রচারমাধ্যমে তার মুখ দেখাননি বা কথা বলেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



