Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইরানে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিক্ষোভে নিহত ১০৬ : অ্যামনেস্টি
আন্তর্জাতিক স্লাইডার

ইরানে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিক্ষোভে নিহত ১০৬ : অ্যামনেস্টি

By Shamim RezaNovember 20, 20191 Min Read

ইরানে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিক্ষোভে নিহত ১০৬ : অ্যামনেস্টি

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিক্ষোভ দমনে সরকারি অভিযানে ১০০ জনেরও বেশি নিহত হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

আলজাজিরা জানায়, শুক্রবার কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ পেট্রলের দাম বাড়ানোয় বিক্ষোভে নামে ইরানের সাধারণ মানুষ।

একপর্যায়ে এই বিক্ষোভ সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়লে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়।

Advertisement

তবে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠনটি মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, বিক্ষোভ দমনে ‘অতিরিক্ত ও প্রাণঘাতী শক্তি’ প্রয়োগ করেছে ইরানের নিরাপত্তা বাহিনী।

অ্যামনেস্টির দাবি, ২১টি শহরে ছড়িয়ে পড়া এই বিক্ষোভে অন্তত ১০৬ জন নিহত হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তারা জানিয়েছে। কিছু প্রতিবেদনে দেখা যাচ্ছে, বিক্ষোভ দমনে নিহত হয়েছে অন্তত ২০০ জন।

তবে অ্যামনেস্টির এই বিবৃতি নিয়ে ইরান সরকার এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া জানায়নি।

এদিকে আলজাজিরার পরিসংখ্যান মতে, বিক্ষোভে নিহতের সংখ্যা অন্তত ১১ জন, যার মধ্যে ৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, বাকি ছয়জন বেসামরিক নাগরিক।

প্রসঙ্গত, পেট্রল থেকে ভর্তুকি উঠিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর পেট্রলের দাম অন্তত শতকরা ৫০ ভাগ বৃদ্ধি পেয়েছে ইরানে। কর্তৃপক্ষ বলছে, তারা দরিদ্রদের জন্য অর্থ বরাদ্দ করার পরিকল্পনা থেকে পেট্রলের দাম বাড়িয়েছে।

২০১৫ সালে ওয়াশিংটন পরমাণু চুক্তি থেকে সরে আসার পর যুক্তরাষ্ট্র ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকে অর্থনৈতিকভাবে বেশ ভুগতে হচ্ছে দেশটিকে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa