Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইরান-ইসরায়েল : সামরিক শক্তিতে যে দেশ এগিয়ে
আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল : সামরিক শক্তিতে যে দেশ এগিয়ে

By Saumya SarakarApril 14, 20243 Mins Read

ইরান-ইসরায়েল : সামরিক শক্তিতে যে দেশ এগিয়ে

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলের হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশ শাখার শীর্ষ জেনারেলসহ ১৩ জন নিহত হন। এ হামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোনের পাশাপাশি ক্রুজ মিসাইলও নিক্ষেপ করেছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) বিষয়টি নিশ্চিত করেছে। খবর বিবিসির।

ইসরায়েলের চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, ইরান থেকে নিক্ষিপ্ত ড্রোনগুলো স্থানীয় সময় রোববার রাত ২টায় ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করবে। ইসরায়েলি বাহিনীগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সব ‘লক্ষ্যবস্তু পর্যবেক্ষণ করছে’ বলেও জানিয়েছে এটি।

তবে এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েলে হামলা চালানোর সক্ষমতা ইরানের কতটুক রয়েছে। আন্তর্জাতিক সামরিক শক্তি পর্যবেক্ষণ ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী, ইসরায়েলের চেয়ে সামরিক শক্তিতে কিছুটা এগিয়ে ইরান। ফায়ার পাওয়ার সূচকে ১৪৫টি দেশের মধ্যে ইরানের অবস্থান ১৪তম আর ইসরায়েলের অবস্থান ১৭তম।

এছাড়া নিয়মিত সেনাতেও ইসরায়েলের চেয়ে অনেক এগিয়ে ইরান। ইরানের যেখানে নিয়মিত সেনার সংখ্যা ৬ লাখ ১০ হাজার। সেখানে ইসরায়েলের ১ লাখ ৭০ হাজার। তবে রিজার্ভ সেনা ইসরায়েলের কাছে বেশি। ইরানের রিজার্ভ সেনা আছে ৩ লাখ ৫০ হাজার। আর ইসরায়েলের আছে ৪ লাখ ৬৫ হাজার।

যুদ্ধের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হলো ট্যাংক। এটি শত্রু ঘাঁটি গুঁড়িয়ে দিতে বিশেষ ভূমিকা রাখে। এ অস্ত্রে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান। ইরানের ট্যাংকের সংখ্যা এক হাজার ৯৯৬টি। আর ইসরায়েলের কাছে আছে এক হাজার ৩৭০টি। সাঁজোয়া যানেও ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান। তেহরানের কাছে সাঁজোয়া যান রয়েছে ৬৫ হাজার ৭৬৫টি। আর ইসরায়েলের কাছে আছে ৪৩ হাজার ৪০৩টি।

মোট সামরিক উড়োজাহাজ ইসরায়েলের কাছে আছে ৫৫১টি। অপরদিকে ইরানের কাছে আছে ৬১২টি। সেইসঙ্গে ইসরায়েলের কাছে ইরানের চেয়ে দ্বিগুণ যুদ্ধবিমান রয়েছে। ইসরায়েলের কাছে যুদ্ধবিমান রয়েছে ২৪১টি। ইরানের কাছে রয়েছে ১১৬টি।

পরিবহন উড়োজাহাজ ইসরায়েলের চেয়ে ইরানের কাছে ৭ গুণ বেশি। ইসরায়েলের পরিবহন উড়োজাহাজ রয়েছে ১২টি। সেখানে ইরানের পরিবহন উড়োজাহাজ রয়েছে ৮৬টি। ইরানের চেয়ে হামলায় ব্যবহৃত হেলিকপ্টারের সংখ্যা ইসরায়েলের বেশি। ইরানের এমন হেলিকপ্টার আছে ১৩টি। ওইদিকে ইসরায়েলের আছে ৪৮টি। এছাড়া ইরান ও ইসরায়েলের রয়েছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। তবে এই ক্ষেত্রে ইসরায়েল এগিয়ে। ইসরায়েল আয়রন ডোম আকাশ প্রতিরোধ ব্যবস্থা বিশ্বজুড়ে সুপরিচিত। আয়রন ডোম মূলত ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা একটি স্বল্পপাল্লার প্রতিরক্ষাব্যবস্থা। মিসাইল বা রকেট প্রতিরোধক এই আয়রন ডোম মূলত তিনটি কাজ করে। রাডারের মাধ্যমে লক্ষ্যবস্তুকে চিহ্নিত করা, দ্রুত সেই লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য তৎপর হওয়া এবং ক্ষেপণাস্ত্র হামলাকে রুখে দেওয়া।

আধুনিক যুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যুদ্ধজাহাজ ও সাবমেরিন। এই শক্তির দিক দিয়েও এগিয়ে আছে ইরান। দেশটির কাছে যুদ্ধজাহাজ রয়েছে ১০১টি ও সাবমেরিন রয়েছে ১৯টি। অপরদিকে ইসরায়েলের কাছে যুদ্ধজাহাজ রয়েছে ৬৭টি ও সাবমেরিন আছে ৫টি।

স্টোকহোম পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে—ইসরায়েলের হাতে রয়েছে ৯০টি পরমাণু বোমা। তবে, এখনো ইরানের হাতে এ ধরনের অস্ত্র থাকার কোনো খবর পাওয়া যায়নি। যদিও ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের দাবি—এই মারণাস্ত্র তৈরির একেবারে দ্বারপ্রান্তে রয়েছে তেহরান। যদিও ইরানের দাবি—কোনো প্রাণঘাতী অস্ত্র বানানো নয়; তাদের পরমাণু প্রকল্পের উদ্দেশ্য শান্তিপূর্ণ।

ইসরায়েলে স্কুল-বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

June 25, 2026
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026

Latest News

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa