Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইরান নিয়ে বাইডেনের সঙ্গে মোসাদ প্রধানের গোপন সাক্ষাৎ
আন্তর্জাতিক

ইরান নিয়ে বাইডেনের সঙ্গে মোসাদ প্রধানের গোপন সাক্ষাৎ

By জুমবাংলা নিউজ ডেস্কMay 3, 20212 Mins Read

ইরান নিয়ে বাইডেনের সঙ্গে মোসাদ প্রধানের গোপন সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ইউসি কোহেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করে ইরান প্রসঙ্গে আলোচনা করেছেন। ইহুদিবাদী গণমাধ্যমগুলো রোববার এ খবর জানিয়েছে। খবর পার্সটুডে’র।

ইসরাইলের ১১ নম্বর টিভি চ্যানেল জানায়, কুহান ওয়াশিংটনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হোয়াইট হাউজে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে তারা মধ্যপ্রাচ্যে ইরানের কথিত হুমকি ও অন্যান্য বিষয়ে আলোচনা করেন। মোসাদ প্রধান ইরানের পরমাণু সমঝোতায় না ফিরতে বাইডেনকে অনুরোধ করেছেন বলেও জানিয়েছে কোনো কোনো ইসরাইলি গণমাধ্যম।

খবরে বলা হয়, বাইডেনের সঙ্গে কুহানের সঙ্গে সাক্ষাতের আগে তার সঙ্গে ফোনে কথা বলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বাইডেনের সঙ্গে ইরান প্রসঙ্গে কী কথা বলতে হবে তা কুহানকে শিখিয়ে দেন নেতানিয়াহু।

Advertisement

চ্যানেলটি জানায়, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মোসাদ প্রধানের পূর্ব নির্ধারিত কোনো সাক্ষাতের কর্মসূচি ছিল না বরং ইসরাইলের একটি নিরাপত্তা প্রতিনিধিদলের ওয়াশিংটন সফরের সময় এ সিদ্ধান্ত গৃহিত হয়। বাইডেনের সঙ্গে কুহানের সাক্ষাতে পদস্থ মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে মার্কিন নিউজ পোর্টাল ‘এক্সিয়াস’ এ সম্পর্কে লিখেছে, হোয়াইট হাউজ এ সাক্ষাতের বিষয়টি গোপন রেখেছে এবং এ বিষয়ে কোনো খবর প্রকাশ করেনি। এটি আরো জানিয়েছে, এখন পর্যন্ত এ সাক্ষাতের বিষয়ে কিছু জানাতে বা এ সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে রাজি হয়নি হোয়াইট হাউজ।

মোসাদের পরিচালক ইউসি কুহান, ইসরাইলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মায়ির বিন শাবাত, ইহুদিবাদী সেনাপ্রধান জেনারেল অ্যারিও কুখাই গত সোমবার ইরানের ব্যাপারে আলোচনা করার জন্য ওয়াশিংটন সফরে যান। হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি তখন বলেছিলেন, ভিয়েনায় ইরানের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর পরমাণু সমঝোতা সংক্রান্ত আলোচনার অগ্রগতি সম্পর্কে ইসরাইলি নিরাপত্তা প্রতিনিধিদলকে অবহিত করা হবে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa