Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইরান সমর্থিত যোদ্ধাদের হামলায় ৪৫ মার্কিন সেনা আহত
আন্তর্জাতিক

ইরান সমর্থিত যোদ্ধাদের হামলায় ৪৫ মার্কিন সেনা আহত

By Bhuiyan Md TomalNovember 8, 20232 Mins Read

ইরান সমর্থিত যোদ্ধাদের হামলায় ৪৫ মার্কিন সেনা আহত

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সশস্ত্র যোদ্ধাদের হামলায় ৪৫ মার্কিন সেনা আহত হয়েছে। সিরিয়ার ‘আত্তানাফ’ ও ইরাকের ‘আইনুল আসাদ’ সামরিক ঘাঁটিতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।

পেন্টাগনের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার কারণে আহত মার্কিন সেনাদের মধ্যে ২৪ জন মস্তিষ্ক ট্রমায় আক্রান্ত হয়েছে। তাদেরকে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার জানিয়েছেন, গত ১৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইরাক ও সিরিয়ায় অবস্থানরত মার্কিন সেনাদের ওপর ৩৮ দফা হামলা হয়েছে। এসব হামলায় প্রায় অর্ধশতাধিক সেনা আহত হয়েছেন।

এই অবস্থায়, ইরাকে অবস্থানরত মার্কিন সেনাঘাঁটিতে নতুন করে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলের এরবিল বিমানবন্দরের কাছে তিনটি সামরিক ড্রোন ভূপাতিত করা হয়েছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবন্দরের কাছের সেনাঘাঁটি থেকে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর অব্যাহত হামলা চলছে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইরাকে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় দুবার হামলা চালানো হয়েছে। হামলায় ড্রোন ও রকেট ব্যবহার করা হয়েছে। এতে বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছে।

এদিকে সারা বিশ্বে প্রতিদিনিই গাজা উপত্যকায় যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ-সমাবেশ করছেন লাখ লাখ মানুষ। বিশ্ববাসী গাজায় যুদ্ধবিরতি দাবি তুললেও তা আমলে নিচ্ছে না ইসরায়েল ও তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। হামাস-ইসরায়েল যুদ্ধে তেলআবিবকে অস্ত্র-অর্থ সব দিয়েই সহায়তা করছে বাইডেন প্রশাসন। তবে যুক্তরাষ্ট্রের এমন প্রচেষ্টা রুখে দিতে এবার এক দুঃসাহসিক কাজ করেছেন ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা।

৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওকল্যান্ড বন্দরে একটি মার্কিন সামরিক জাহাজ ভিড়লে খবর ছড়িয়ে পড়ে যে এই জাহাজে করে ইসরায়েলে অস্ত্র সহায়তা পাঠাবে বাইডেন প্রশাসন। এরপরই দুই শতাধিক ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী ওকল্যান্ড বন্দরে ঢুকে বিক্ষোভ করেন।

এই বিক্ষোভের আয়োজন করে যুক্তরাষ্ট্রভিত্তিক আরব রিসোর্স অ্যান্ড অর্গানাইজিং সেন্টার। সংগঠনটির গণমাধ্যমবিষয়ক সমন্বয়ক ওয়াসিম হেজ বলেন, যুক্তরাষ্ট্র এসব অস্ত্র ইসরায়েলে পাঠাচ্ছে, মার্কিন প্রশাসনকে সতর্কবার্তা দিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে।

তুরস্ক সফরে এরদোগানের সাক্ষাৎ পেলেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

July 8, 2026
সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

July 8, 2026
Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

July 8, 2026

Latest News

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

Dabanol

ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, সরানো হল ১০ হাজার মানুষকে

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa