Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ‘ইরান-সৌদি সহযোগিতা মধ্যপ্রাচ্যের বিরাজমান সমস্যা সমাধান করতে পারে’
আন্তর্জাতিক

‘ইরান-সৌদি সহযোগিতা মধ্যপ্রাচ্যের বিরাজমান সমস্যা সমাধান করতে পারে’

By জুমবাংলা নিউজ ডেস্কফেব্রুয়ারি 4, 2022Updated:ফেব্রুয়ারি 4, 20221 Min Read

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ এবং সৌদি আরবের সহযোগিতার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিরাজমান সমস্যার সমাধান করা সম্ভব। ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির মহাসচিব হিসেইন ইব্রাহিম ত্বহার সঙ্গে গতকাল বৃহস্পতিবার রাতে ফোনালাপে একথা বলেন আমির আব্দুল্লাহিয়ান। খবর পার্সটুডে’র।

‘ইরান-সৌদি সহযোগিতা মধ্যপ্রাচ্যের বিরাজমান সমস্যা সমাধান করতে পারে’

Advertisement
ফোনালাপে তারা মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যু, ওআইসির সঙ্গে ইরানের সহযোগিতা, ওআইসিতে আবার ইরানের মিশন খোলা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘটনাবলী নিয়ে আলোচনা করেন।

ফোনালাপে আমির আব্দুল্লাহিয়ান বলেন, ইরান এবং সৌদি আরব হচ্ছে মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ দুটি দেশ। মুসলিম বিশ্বের সমস্যা সমাধানে এই দুটি দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি আশা করেন, সামনের দিনগুলোতে ইরান এবং সৌদি আরবের সহযোগিতাপূর্ণ সম্পর্ক মুসলিম উম্মাহর বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা পালন করবে।

সৌদি আরবের জেদ্দা নগরীতে ওআইসির সদর দপ্তরে নতুন করে ইরানি মিশন চালু করার ব্যাপারে সহযোগিতা করার জন্য ওআইসি মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

ফোনালাপে ইব্রাহিম ত্বহা ওআইসিতে ইরানের নতুন করে মিশন চালু করার পদক্ষেপকে স্বাগত জানান এবং এই সংস্থায় ইরান সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা করেন। ওআইসির প্রতিষ্ঠাতা সদস্য দেশ হিসেবে ইরানের কার্যকর ও সক্রিয় ভূমিকা পালনের প্রশংসা করেন তিনি।

ওআইসি মহাসচিব বলেন, সদস্য দেশগুলোর সক্রিয় সহযোগিতা ছাড়া এই সংস্থা মুসলিম বিশ্বের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করতে পারবে না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

জুন 19, 2026
কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুন 19, 2026
জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

জুন 19, 2026
Latest News
যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

সশস্ত্র হামলা

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫

হচ্ছে না

হচ্ছে না পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা

অবরোধ

ইরানের নৌপথ থেকে অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa