
রবিবার (২০ অক্টোবর) বিকেলে তেঁতুলিয়া নদীতে অভিযানের সময় এই দুই পুলিশ সদস্য ও চার জেলেকে আটক এবং ১টি মাছধরা ট্রলার, বিপুল পরিমাণ ইলিশ ও জাল জব্দ করা হয়। পটুয়াখালীর বাউফলে এই ঘটনা ঘটে।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, আটক দুই পুলিশ সদস্যকে বরিশাল বন্দর পুলিশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এবং এ বিষয়ে তারাই আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
বরিশাল বন্দর থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, জুলফিকার ও মোহাম্মদ আলী নামের দুই পুলিশ সদস্য তার থানায় আছেন। তিনি বলেন, ভোলার ঘটনায় তিনি ব্যস্ত ছিলেন তাই ওই দুই পুলিশ সদস্য আটকের বিষয়ে তিনি এখনও জানেন না। ওই দুই পুলিশ সদস্য কোথায় আছেন তাও তার জানা নেই বলে জানান ওসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



