
গুতেরেস বলেছেন, ‘আমরা একটি চরমমুহূর্ত পার করছি। এমন সময়ে ইসরায়েল যদি পশ্চিম তীরে তাদের দখলদারিত্ব বৃদ্ধি করে, বসতি স্থাপন করে তাহলে সেটা হবে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। যেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে ‘টু স্টেট’ সমাধানের সম্ভাবনাকে। দুটি দেশের মধ্যে সমঝোতার যে সম্ভাবনা সেটার গোড়া কেটে দিবে। তাই আমি ইসরায়েলের সরকারকে বলবো তাদের দখলদারিত্ব ও অন্তর্ভূক্তির পরিকল্পনা বাদ দিতে।’
গেল মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে নিজেদের নিয়ন্ত্রণ আরো বাড়াতে বেশ কিছু পরিকল্পনা করেছেন৷ আগামী কয়েক মাসে ওই পরিকল্পনার দ্রুত বাস্তবায়নে নেতানিয়াহু তার রাজনৈতিক প্রতিপক্ষ বেনি গান্তাজের সঙ্গে যৌথ সরকার গঠনের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরও করেছেন৷
অথচ আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীর ও পশ্চিম জেরুজালেম অধিকৃত এলাকা। সেখানে পরিকল্পিত দখলদারিত্ব ও অন্তর্ভূক্তি অবৈধ। সেটা অমান্য করে সম্প্রতি ইসরায়েল সরকার পরিকল্পনা করেছে তাদের বসতি স্থাপন বৃদ্ধির। এখন দেখার বিষয় জাতিসংঘের এই অনুরোধ রাখে কিনা ১৯৬৭ সাল থেকে দখলদারিত্ব বৃদ্ধি করে চলা ইসরায়েল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



