Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইসরায়েলকে মোক্ষম জবাব, এবার তেল আবিব ছাড়িয়ে হাইফায় আঘাত হানল হামাসের রকেট
আন্তর্জাতিক

ইসরায়েলকে মোক্ষম জবাব, এবার তেল আবিব ছাড়িয়ে হাইফায় আঘাত হানল হামাসের রকেট

By Shamim RezaMay 13, 20212 Mins Read

ইসরায়েলকে মোক্ষম জবাব, এবার তেল আবিব ছাড়িয়ে হাইফায় আঘাত হানল হামাসের রকেট

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকা থেকে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নিক্ষিপ্ত রকেট ইসরায়েলের রাজধানী তেল আবিবের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে। একইসঙ্গে এসব রকেট তেল আবিবের আকাশ দিয়ে উড়ে গিয়ে দূরবর্তী হাইফা ও নাজারেথ শহরেও আঘাত হেনেছে।

হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেড ঘোষণা করেছে, আজ বৃহস্পতিবার ভোরে নতুন করে অসংখ্য রকেট নিক্ষেপ করা হয়েছে। গাজা উপত্যকার বেসামরিক অবস্থানে ইসরায়েলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এসব রকেট নিক্ষেপ করা হয়েছে বলে ওই ব্রিগেড জানিয়েছে।

কাতার-ভিত্তিক আল-জাযিরা জানিয়েছে, হামাসের রকেটের আঘাতে তেল আবিবের তিনটি ভবন ধসে পড়েছে। এ সময় সাইরেনের প্রচণ্ড শব্দে গোটা নগরীতে ভীতিকর পরিবেশ তৈরি হয়।
ইসরায়েলি দৈনিক হারেতজ জানিয়েছে, একটি ভবনে হামাসের রকেট আঘাত হানলে পাঁচ ইসরায়েলি আহত হয়েছে। এ সময় সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে এবং এলাকার বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, বুধবার মধ্যরাতে তেল আবিবের কেন্দ্রস্থল ও এর নিকটবর্তী বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় চারদিকে ব্যাপকভাবে সাইরেন বেজে ওঠে।

কোনও কোনও আরব বার্তা সংস্থা জানিয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক রুট থেকে বেন গুরিয়েন বিমানবন্দরে আসা ফ্লাইটগুলোকে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে অন্তত একটি এসেছিল ব্রাসেলস থেকে।

হাইফা ও নাজারেথ শহরেও হামাসের রকেটের আঘাত হানার খবর পাওয়া গেছে। ইসরাইলের ‘অত্যাধুনিক’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করে এসব রকেট ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানে।

পর্যবেক্ষকরা অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ৯৩ কিলোমিটার দূরের তেল আবিব শহরে রকেট নিক্ষেপের ঘটনাকে ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিক পর্যায়ক্রমের পরিপ্রেক্ষিতে মূল্যায়ন করছেন। তারা বলছেন, দশকের পর দশক ধরে যে ফিলিস্তিনিদের একমাত্র হাতিয়ার ছিল গুলতি ও পাথর তারা আজ অত্যাধুনিক রকেট নিক্ষেপ করে ইসরায়েলের অন্তরে কাঁপন ধরিয়ে দিতে পারছেন। ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের প্রতি ইরানের সুস্পষ্ট সমর্থনকে এক্ষেত্রে নিয়ামক শক্তি হিসেবে বিবেচনা করছেন তারা। সূত্র: প্রেসটিভি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa