
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ পর্যবেক্ষণকারী সংস্থা মিডল ইস্ট মনিটরের শনিবারের এক অনলাইন প্রতিবেদন অনুযায়ী ইমরান খান বলেছেন, ‘ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য বন্ধুপ্রতিম দেশগুলোর চাপের মুখে রয়েছি আমরা। তবে ফিলিস্তিন সংকটের ন্যায্য সমাধান না হওয়া পর্যন্ত আমরা সেটা করবো না।’
সম্প্রতি ইসরাইলের সঙ্গে আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। এরপর আরো কয়েকটি দেশ ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। কিন্তু পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার পক্ষেই ছিল এতোদিন। কিন্তু ইমরান খান হঠাৎ করেই বলে বসলেন ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া নিয়ে চাপে রয়েছে পকিস্তান। তাহলে কি পরিস্থিতি উল্টো দিকে ঘুরছে? এই প্রশ্নের উত্তর হয়তো সময়ই বলে দেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



