Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে ইসরায়েলে দূতাবাস উদ্বোধন করেছে সংযুক্ত আরব আমিরাত। দুই দেশের প্রকাশ্য কূটনৈতিক সম্পর্ক স্থাপনের এক বছরেরও কম সময়ের মাথায় বুধবার দূতাবাসটি উদ্বোধন করা হয়।

দূতাবাসের উদ্বোধনের সময় ইসরায়েলের প্রেসিডেন্টও সেখানে উপস্থিত ছিলেন। তেল আবিবের স্টক এক্সচেঞ্জ ভবনে ওই দূতাবাস অবস্থিত।

এর আগে গত মাসেই আরব আমিরাতে দূতবাস চালু করে ইসরায়েল। তারই ধারাবাহিকতায় এবার ইসরায়েলে নিজেদের দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করল আমিরাত।

গত বছরের ১৩ আগস্টে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি সই করে সংযুক্ত আরব আমিরাত। এরপর চলতি বছরের শুরুতেই ইসরায়েলি রাজধানী তেল আবিবে দূতাবাস স্থাপনের আনুষ্ঠানিক অনুমোদন দেয় আমিরাতের মন্ত্রিসভা।

এদিকে ইসরায়েলি প্রেসিডেন্ট ইসাক হেরজগের পাশে দাঁড়িয়ে স্টক এক্সচেঞ্জের ভবনের বাইরে নিজ দেশের পতাকা উত্তোলন করেন ইসরায়েলে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ আল খাজা।

গত ২৫ বছরের মধ্যে আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আমিরাত। সবশেষ ১৯৯৬ সালে ইসরায়েলিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক গড়েছিল জর্ডান।

এরপর গত দুই যুগ ধরে আর কোনো আরব দেশ ইসরায়েলের সঙ্গে সরাসরি সম্পর্ক করেনি, যদিও তাদের অনেকে গোপনে বা পরোক্ষভাবে সম্পর্ক বজায় রেখেছে বলে অভিযোগ রয়েছে।

আরব দেশগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্ক খারাপ ছিল ইসরায়েলের। এর মূল কারণ ফিলিস্তিন ইস্যু। তবে ট্রাম্প প্রশাসনের তৎপরতায় সেই অবস্থান থেকে সরে গত বছর ইসরায়েলিদের সঙ্গে সম্পর্ক গড়ে আমিরাত, বাহরাইন, মিসর, মরক্কোর মতো মুসলিম দেশগুলো।

এদিকে আবুধাবিতে ইসরায়েলি দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে কাজ শুরু করেছেন এইতান নায়েহ নামের এক কূটনীতিক।

ইসরায়েলের সঙ্গে আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয়ার পর দুই দেশের মধ্যে নিয়মিত বিমান চলাচল শুরু হয়। নিজ দেশের হোটেলগুলোকে ইহুদি খাবারের ব্যবস্থা রাখার নির্দেশ দেয় আমিরাতের কর্তৃপক্ষ। রাজধানী আবুধাবির হোটেলগুলোর প্রতি এ সংক্রান্ত সরকারি নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় ইসরায়েলি পর্যটকদের সাদরে গ্রহণের প্রস্তুতি হিসেবে ইহুদিদের খাদ্যাভাসের সঙ্গে যায়; এমন খাবার রাখতে বলা হয়েছে।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘটনায় ফিলিস্তিনিদের সমালোচনাও প্রত্যাখ্যান করে আমিরাত। এ ধরনের সমালোচনার জন্য ফিলিস্তিনিদের অকৃতজ্ঞ জাতি হিসেবে আখ্যায়িত করেন আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার গারগাশ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.