
হামাস দাবি করেছে, মাত্র পাঁচ মিনিটে এই দুই শহরে ১৩৭টি রকেট হামলা চালানো হয়েছে। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, দুই শহরের বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা চালিয়েছি আমরা।
এ খবর নিশ্চিত করেছে ফিলিস্তিন ইনফরমেশন সেন্টার। সংস্থাটি জানিয়েছেন, গাজা থেকে ইসরায়েলের আশদোদ এবং আসশকেলন শহরে হামাস ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। এ দুটি শহর গাজা উপত্যকার উত্তরে অবস্থিত।
ইসরায়েলের ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট জানিয়েছে, হামাসের ক্ষেপণাস্ত্র হামলায় দুই ইসরায়েলি নিহত ও ৭০ জন আহত হয়েছে। এর আগে, ইহুদিবাদী সেনাদের জঙ্গিবিমান গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণে বোমাবর্ষণ করে যাতে অন্তত ২৬ ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে নয়টি শিশু রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



