Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইসরায়েল-আমিরাতের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু
আন্তর্জাতিক স্লাইডার

ইসরায়েল-আমিরাতের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 26, 20202 Mins Read

ইসরায়েল-আমিরাতের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। খবর আল জাজিরার।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুবাই থেকে তেল আবিবের মধ্যে সরাসরি এ ফ্লাইট চালু করেছে সাশ্রয়ী এয়ারলাইন ফ্লাইদুবাই।

গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিককরণে তথাকথিত ঐতিহাসিক চুক্তিতে সই করে ইসরায়েল ও আমিরাত। একই ধরনের চুক্তি হয় বাহরাইনের সঙ্গেও। ফিলিস্তিনিরা এ চুক্তিকে তাদের পিঠে ছুরিকাঘাত বলে উল্লেখ করলেও একপ্রকার চুপ থেকে বিষয়টিতে সমর্থন জানায় সৌদি আরব।

শিগগিরই আরব বিশ্বের আরও কয়েকটি দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্কোন্নয়নের পথে হাঁটবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার চার ঘণ্টার পথ পাড়ি দিয়ে ফ্লাইদুবাইয়ের উদ্বোধনী ফ্লাইটটি তেল আবিব পৌঁছালে সেটিকে বরণ করতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন তিনি।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্র অফির জেন্ডেলম্যান এক টুইটবার্তার বলেছেন, ‘ফ্লাইদুবাইয়ের ফ্লাইট বেন-গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেটির অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।’

তিনি আরও বলেন, ‘এটাই শান্তির ফল, প্রিয় আমিরাতি বন্ধুরা। ইসরায়েলে স্বাগতম!’

করোনাভাইরাস মহামারির আঘাতে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে সম্পর্কোন্নয়ন চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস ইসরায়েল ও আমিরাত কর্তৃপক্ষের। এবারের শীত মৌসুমে দুবাইয়ে ইসরায়েলি পর্যটকের ঢল নামবে বলে আশা করছে তারা।

চলতি মাসের শুরুর দিকে আমিরাত-ইসরায়েলের মধ্যে ফ্লাইট চালুর ঘোষণা দেয়ার সময় ফ্লাইদুবাইয়ের প্রধান নির্বাহী গাইথ আল-গাইথ বলেছিলেন, ‘নির্ধারিত ফ্লাইটগুলো শুরু হলে তা অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে এবং বিনিয়োগের আরও সুযোগ তৈরি করবে।’

দুবাইভিত্তিক বিমানটি দৈনিক দু’বার তেল আবিব রুটে চলাচল করবে।

ইসরায়েলি এয়ারলাইন এল আল এবং ইসরেয়ার উভয়ই জানিয়েছে, তারা আগামী মাস থেকেই দুই দেশের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট চালু করতে পারে।

এছাড়া, আবু ধাবিকেন্দ্রিক ইতিহাদ এয়ারওয়েজ ঘোষণা দিয়েছে, তারা ২০২১ সালের মার্চে তেল আবিবগামী ফ্লাইট শুরু করবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026
রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

July 22, 2026
মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

July 22, 2026

Latest News

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

অভিনেত্রী স্বরা

ককরোচ জনতা পার্টির আন্দোলন থেকে অভিনেত্রী স্বরার স্বামী গ্রেপ্তার

Saudi

সৌদিতে গৃহকর্মীদের ইকামা নবায়নে বড় সুখবর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa