Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক ইসরায়েল ইরানে সন্ত্রাস চালাচ্ছে : জাভেদ জারিফ
আন্তর্জাতিক

ইসরায়েল ইরানে সন্ত্রাস চালাচ্ছে : জাভেদ জারিফ

By জুমবাংলা নিউজ ডেস্কডিসেম্বর 4, 2020Updated:ডিসেম্বর 4, 20202 Mins Read

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগ তুললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। অ্যামেরিকাকেও সতর্ক করলেন। খবর ডয়চে ভেলে’র।

ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহকে হত্যার পিছনে ইসরায়েল রয়েছে বলে আগেই দাবি করেছিল ইরান। বৃহস্পতিবার রোমে একটি আন্তর্জাতিক কূটনৈতিক সভায় ফের সরাসরি ইসরায়েলকে ওই ঘটনার জন্য দায়ী করেছেন ইরানের পরাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

আন্তর্জাতিক সম্মেলনে জাভেদ জারিফ বলেছেন, ইরানে সন্ত্রাস চালাচ্ছে ইসরায়েল। পরমাণু বিজ্ঞানীকে হত্যার ঘটনার পিছনেও তারাই রয়েছে। অথচ পৃথিবীর সমস্ত দেশ চুপ। ইসরায়েলের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলি কখনো কোনো কথা বলে না। ইরানের জমিতে তারা বিনা বাধায় একের পর এক সন্ত্রাসবাদী কাজকর্ম চালিয়ে যেতে পারে। এরপরেই মধ্যপ্রাচ্যের দেশগুলির বিরুদ্ধে সরব হন জাভেদ। বলেন, এই পরিস্থিতিতে মধ্য প্রাচ্যের মুসলিম দেশগুলিকে স্থির করতে হবে ইসরায়েলের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে তারা ইরানের পাশে থাকবে কি না। মুখে না বললেও জাভেদ বুঝিয়ে দিয়েছেন তিনি সাম্প্রতিক কয়েকটি চুক্তির বিষয়ে কথা বলছেন। সম্প্রতি আরব আমিরাত এবং বাহারিন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে আবদ্ধ হয়েছে। সে বিষয়টি নিয়েই সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

আরো একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন জাভেদ। অ্যামেরিকা তাদের উপর থেকে নিষেধাজ্ঞা না তুললে তারা কোনো ভাবেই মাথা নত করবে না। ডনাল্ড ট্রাম্পের পরে জো বাইডেন ইরান নীতি বদলাতে পারেন বলে মনে করছেন বহু বিশেষজ্ঞ। কিন্তু জাভেদের বক্তব্য, অ্যামেরিকার কোনো কথা শুনতেই তারা রাজি নয়। একমাত্র অ্যামেরিকা নিষেধাজ্ঞা তুললে, তাহলেই কথা হতে পারে।

বস্তুত, পরমাণু বিজ্ঞানীর হত্যার পরে ইরানের সংসদ একটি আইন তৈরি করেছে। যাতে দেশে ইউরেনিয়াম মজুত বহু গুণ বাড়ানোর কথা বলা হয়েছে। ইরান বুঝিয়ে দিয়েছে, এখন আর তারা কারো কথা শুনবে না। অ্যামেরিকা নীতি না বদলালে তারা পরমাণু অস্ত্র পরীক্ষা করবে বলেও ইঙ্গিত দিয়ে রেখেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
tangail jail

বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে কারাগারে টিভি!

জুন 10, 2026
নিরাপত্তা

ইসরায়েলের আগ্রাসন বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি: এরদোয়ান

জুন 10, 2026
তেলের দাম

ফের বাড়ল তেলের দাম

জুন 10, 2026
Latest News
tangail jail

বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে কারাগারে টিভি!

নিরাপত্তা

ইসরায়েলের আগ্রাসন বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি: এরদোয়ান

তেলের দাম

ফের বাড়ল তেলের দাম

গৃহকর্মী নেবে না

যেসকল দেশ থেকে গৃহকর্মী নেবে না কুয়েত

দাম ফের বাড়ল

বিশ্ববাজারে তেলের দাম ফের বাড়ল

সঙ্গে থাকব

মমতা দিদি যতদিন বেঁচে আছেন, তার সঙ্গে থাকব: দেব

পালটা জবাব

যুক্তরাষ্ট্রের হামলার পালটা জবাব দিল ইরান

হামলার জবাব

যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ভয়াবহ: আরাঘচি

শান্তিরক্ষী দিবস

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

বিদ্যুৎকেন্দ্র

সংঘাতের মধ্যে উপকূলের ৫ স্থানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা ইরানের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa