Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক ইসরায়েল সফরে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক

ইসরায়েল সফরে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কনভেম্বর 19, 2020Updated:নভেম্বর 19, 20202 Mins Read

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দেলআতিফ আল-জায়ানি অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরায়েল সফরে গেছেন। বুধবার তেল আবিবের বেন গুরিও বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি। খবর রয়টার্স’র।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত সেপ্টেম্বরে ইসরায়েলকে স্বীকৃতি দেয় বাহরাইন। এরপর দেশটিতে বাহরাইনের কোনও মন্ত্রীর এটিই প্রথম সফর।

বাইরাইনের পররাষ্ট্রমন্ত্রী তার এই সফরকে দুই দেশের মধ্যে ‘পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির কৌশলগত যাত্রার শুরু’ বলে মন্তব্য করেছে।

তিনি বলেন, ‘গত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্য সংঘাত ও অস্থিরতার মধ্য দিয়ে গেছে। এখন সময় এসেছে গ্রহণোযোগ্য সমাধানের জন্য নতুন নীতি খোঁজার।’

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আশকেনাজি এক টুইটে এই সফরকে এই অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার এক নতুন যুগ বলে উল্লেখ করেছেন।

বুধবার জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও-র সঙ্গে বৈঠক করবেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী।

ইসরায়েলের প্রেসিডেন্ট রয়ভেন রিভলিন আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়াদ আল-নাহিয়ানকেও ইসরায়েল সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। আল-নাহিয়ানকেই আরব আমিরাতের ডি ফ্যাক্টো নেতা বা ‘অঘোষিত শাসক’ বলে মনে করা হয়।

২০২০ সালের ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউজে মার্কিন মধ্যস্ততায় বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের চুক্তি স্বাক্ষরিত হয়। ফিলিস্তিন ইস্যুতে গ্রহণযোগ্য সমাধান না হলে ইসরায়েলকে স্বীকৃতি দেয়া হবে না, মধ্যপ্রাচ্যের দেশগুলো এতোদিন এই নীতিতে অটল ছিল। তবে মধ্যপ্রাচ্যে সৌদি বলয়ের দেশ হিসেবে পরিচিত বাহরাইন ও আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘটনায় পরিচিত দৃশ্যপট বদলে যেতে শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, সৌদি আরবসহ আরও অনেক আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। তবে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প নিজেই পরাজিত হয়েছেন। ফলে ট্রাম্পের প্রভাব ব্যবহার করে অন্য দেশগুলোর স্বীকৃতি আদায়ে ইসরায়েল কতটা সমর্থ হবে তা নিয়ে সংশয় রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

জুন 15, 2026
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন 15, 2026
BANJER

বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

জুন 15, 2026
Latest News
ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

BANJER

বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস

তেলের দাম

শান্তিচুক্তির খবরে কমলো তেলের দাম, বিশ্ব শেয়ারবাজারে বড় উত্থান

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি

হরমুজ প্রণালি খোলা ও মার্কিন অবরোধ প্রত্যাহার : যা যা থাকছে যুক্তরাষ্ট্র–ইরান চুক্তিতে

যুদ্ধবিরতি

আজ রাত থেকেই কার্যকর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি

তেলের দাম

বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম

আকুতি

সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের আকুতি ‘আমাদের বাঁচান’

যুবক নিহত

রাশিয়ায় ‘ড্রোন হামলায়’ জামালপুরের যুবক নিহত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa