
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, সৌদি জোট ও তাদের ভাড়াটিয়া বাহিনী আগ্রাসনের প্রস্তুতি নেয়ার সময়ে আশ শাজারি শিবিরের ওপর হামলা চালানো হয়। হামলায় কাসেম ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছে বলেও জানান তিনি। আলজাজিরা
জেনারেল ইয়াহিয়া বলেন, সঠিক লক্ষ্যে সুনির্দিষ্ট ভাবে ক্ষেপণাস্ত্র আঘাত হানায় সৌদি জোট বাহিনীর কয়েক ডজন সেনা হতাহত হয়। ইয়েমেনি বাহিনী শক্তিশালী অবস্থানে রয়েছে এবং সেখানেই থাকুক না কেনও সৌদি জোট ও তাদের ভাড়াটিয়া বাহিনীর ওপর হামলা চালানোর সক্ষমতা ইয়েমেনের আছে। মিডিলিস্ট আই
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



